1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

জাতীয় পরিচয়পত্র হস্তান্তর শুরুর নির্দেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ জানুয়ারি, ২০১৯
  • ৬৮ Time View

জাতীয় পরিচয়পত্র হস্তান্তরের কাজ জরুরি ভিত্তিতে পুনরায় শুরুর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পেপার লেমিনেটেড ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র- এ দুটিই হস্তান্তরের জন্য মাঠ পর্যায়ে নির্দেশনা দিয়েছে ইসি। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এতোদিন বন্ধ ছিল এ কার্যক্রম।
সম্প্রতি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক এ এস এম ইকবাল হাসান স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনাটি সব আঞ্চলিক কর্মকর্তা, জেলা নির্বাচন অফিসার ও উপজেলা/থানা নির্বাচন অফিসারের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা ও উপজেলা/থানা নির্বাচন অফিসাররা বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় গত ১ নভেম্বরে মাঠপর্যায়ে পেপার লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিরতণ কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা দেয়া হয়েছিল। একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে। এ অবস্থায় অনতিবিলম্বে মাঠ পর্যায়ে পেপার লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম জরুরি ভিত্তিতে শুরুর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে।
নির্দেশনায় আরও বলা হয়, স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের গতি ত্বরান্বিত করতে কোনো জেলার একাধিক উপজেলায় মুদ্রিত কার্ড বিতরণের অপেক্ষায় থাকলে পার্শ্ববর্তী যে জেলায় কোনো মুদ্রিত কার্ড নাই অর্থাৎ বিতরণ কার্যক্রম চলমান নাই সে জেলা থেকে আইরিশ ও টেন ফিঙ্গার মেশিন এবং প্রয়োজনীয় সংখ্যক ল্যাপটপ সংগ্রহ করে বিতরণ কার্যক্রম চালানো যেতে পারে। এ ক্ষেত্রে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা বিষয়টি সমন্বয় করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ