1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রায় ১০ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস টিসিবির জন্য ৯ হাজার টন ছোলা ক্রয়ের অনুমোদন সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ৩ দিনে ১০৪০ কোটি টাকা উত্তোলন বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী দুর্নীতির অভিযোগ / বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুল ঢাকা-চট্টগ্রাম বৈদ্যুতিক ট্রেন, সম্ভাব্যতা জরিপ ও নকশা প্রণয়ন সম্পন্ন সোনালী ব্যাংকের কর্মকর্তাসহ ৭ জনের কারাদণ্ড ব্যাংক রেজোল্যুশন (সংশোধন) বিল পাস, বিতর্কিত মালিকদের ফেরার ধারাটি বাদ সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তৃতীয় দিন ৩৮১ কোটি টাকা তুললেন গ্রাহকরা বিতর্কিত ধারা বাতিল করে সংসদে ব্যাংক রেজোল্যুশন (সংশোধন) বিল পাস

বিশ্বব্যাংকের সম্ভাব্য প্রার্থীর তালিকায় হ্যালি-ইভাঙ্কা

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ জানুয়ারি, ২০১৯
  • ৪৮ Time View

বিশ্বব্যাংকের বিদায়ী প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের স্থলে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রার্থীর তালিকায় জাতিসংঘের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ও উপদেষ্টা ইভাঙ্কার নাম রয়েছে। শুক্রবার ফিন্যান্সিয়াল টাইমস এ খবর দিয়েছে।
কিম সোমবার আকস্মিকভাবে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের দায়িত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। তার দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার ৩ বছরের বেশি সময় আগে তিনি এমন ঘোষণা দিলেন।
ওই সংবাদপত্রের খবরে বলা হয়, ইভাঙ্কা ট্রাম্প ও নিকি হ্যালির পাশাপাশি এ পদের নামের তালিকায় আরও অনেকের নাম আসছে। তাদের মধ্যে ট্রেজারি আন্ডারসেক্রেটারি ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডেভিড মালপাস ও যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রধান মার্ক গ্রীন রয়েছেন। এদিকে গত মাসে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূতের পদ থেকে হ্যালি পদত্যাগ করেন।
শুক্রবার মার্কিন অর্থ বিভাগ এএফপিকে জানায়, সম্ভাব্য প্রার্থীদের ব্যাপারে তাদের কোনো মন্তব্য নেই।
এক মুখপাত্র বলেন, অর্থ বিভাগ বিশ্বব্যাকের এ পদের জন্য উল্লেখযোগ্য সংখ্যক নামের সুপারিশ হাতে পেয়েছে।
তিনি বলেন, ‘মার্কিন মনোনয়নের জন্য আমরা অভ্যন্তরীণ পর্যালোচনা প্রক্রিয়ার কাজ শুরু করেছি। আমারা বিশ্বব্যাংকের নতুন নেতা নির্ধারণ করতে গভর্নরদের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি।
এদিকে বিশ্বব্যাংক বোর্ড বৃহস্পতিবার জানায়, আগামী মাসের গোড়ার দিকে নতুন নেতা নির্বাচনের জন্য তারা মনোনয়নের কাজ শুরু এবং মধ্য-এপ্রিল নাগাদ কাউকে কিমের স্থলাভিষিক্ত করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ