1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

এসইসিকে শক্তিশালী করার দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ মে, ২০১২
  • ১৪২ Time View

নির্ধারিত সময়ে পরিচালকদের শেয়ার ক্রয় সম্পন্ন, শেয়ারবাজার নিয়ে চক্রান্তকারীদের শাস্তি, লুটেরা পরিচালকদের কোম্পানি থেকে বহিষ্কার এবং বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় এসইসিকে আরও কার্যকর ও শক্তিশালী করার দাবিতে বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে মানববন্ধন করছেন সাধারণ বিনিয়োগকারীরা।

দুপুর সোয়া ১২টায় ডিএসইর মূল ফটকের সামনে পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে শতাধিক বিনিয়োগকারী এ মানবন্ধন করেন। মানববন্ধন শেষ হয় বেলা সাড়ে ৩ টায়।

মানবন্ধনে উপস্থিত ছিলেন- ঐক্য পরিষদের সভাপতি মিজান উর রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আতাউল্লাহ নাইমসহ বিনিয়োগকারীরা।

মানববন্ধনে মিজান উর রশীদ কোম্পানির পরিচালকদের উদ্দেশ্য করে বলেন, আপনারা যারা শেয়ার ক্রয় করেননি তারা নির্ধারিত সময়ে শেয়ার ক্রয় করুন আর তা না হলে পরিচালক পদ থেকে সরে দাঁড়ান। বিনিয়োগকারীদের ভাগ্য নিয়ে খেলবেন না।

তিনি বলেন, এসইসিকে তাদের প্রণোদনা অতিদ্রুত বাস্তবায়ন করতে হবে। পরিচালকদের শেয়ার ক্রয়ের বিষয়ে কোনো ছাড় না দেওয়ার জন্য এসইসিকে আহ্বান জানান তিনি।

এ সময় বিনিয়োগকারী ঐক্য পরিষদের আন্তর্জাতিক সম্পাদক আতাউল্লা নাইম বলেন, পুঁজিবাজার ধ্বংস হয়ে গেলে দেশের অর্থনীতি পঙ্গু হয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ