1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

আগামী এক সপ্তাহের মধ্যে চালের দাম কমবে: বাণিজ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ জানুয়ারি, ২০১৯
  • ৬৮ Time View

দেশের বাজারে চালের দাম আগামী এক সপ্তাহের মধ্যেই কমে আসবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ শুক্রবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিবেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, নির্বাচনের জন্য মাঝখানে ২/৩ দিনের যানবাহনে সমস্যা ছিল। এ কারণে চালের দাম বেড়েছে। আমি ও খাদ্যমন্ত্রী বৃহস্পতিবার মিল মালিক, ধান ব্যবসায়ীসহ অন্যান্যদের সাথে বসেছিলাম। তারা কথা দিয়েছে সপ্তাহ খানেকের মধ্যে চালে দাম কমে আসবে।

এ মাসে চালের দাম আর বাড়েনি— একথা উল্লেখ করে তিনি বলেন, মোটা চালের দাম স্থিতিশীল রয়েছে। চিকন চালের দাম কিছুটা বেড়েছে। আমাদের দেশের সাধারণ মানুষ মোটা চাল খায়। এ কারণে আমাদের সব সময় টার্গেট থাকে মোটা চালের দাম স্থিতিশীল রাখা। সেটা আছে। তারপরও আমরা চালের দাম নিয়ন্ত্রণ করতে চেষ্টা করছি। আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে।

মন্ত্রী বলেন, আমাদের গুদামগুলোতে প্রচুর পরিমাণে ধান-চাল মজুদ রয়েছে। গত বছর যা মজুদ ছিল, এ বছর তার চেয়ে অনেক বেশি মজুদ আছে। সুতরাং চাল নিয়ে চিন্তার কারণ নেই।

বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, গত ১০ বছরে বাণিজ্যে অনেক অগ্রগতি হয়েছে। এখন আমাদের চায়না ও ভারতের মার্কেট ধরার টার্গেট রয়েছে। এ দুটি দেশ আড়াই শ’ কোটি মানুষের দেশ। গার্মেন্টস সেক্টরে রফতানি বাণিজ্য ২০২১ সালের মধ্যে ৬০ বিলিয়ন ডলারের লক্ষ্য নির্ধারণ করেছি। আশা করছি, যদি আমরা এ দু’দেশের বাজার যদি ধরতে পারি তাহলে রফতানিতে আমদের লক্ষ্য পূরণ হবে। পাশাপাশি ইন্দোনেশিয়া ২৫ কোটি মানুষের দেশ। সেখানে আমরা রফতানি বাণিজ্য করার উদ্যোগ নিয়েছি। এটি সফল হলেও আমাদের বাণিজ্য ঘাটতি কমে আসবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ