1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রায় ১০ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস টিসিবির জন্য ৯ হাজার টন ছোলা ক্রয়ের অনুমোদন সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ৩ দিনে ১০৪০ কোটি টাকা উত্তোলন বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী দুর্নীতির অভিযোগ / বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুল ঢাকা-চট্টগ্রাম বৈদ্যুতিক ট্রেন, সম্ভাব্যতা জরিপ ও নকশা প্রণয়ন সম্পন্ন সোনালী ব্যাংকের কর্মকর্তাসহ ৭ জনের কারাদণ্ড ব্যাংক রেজোল্যুশন (সংশোধন) বিল পাস, বিতর্কিত মালিকদের ফেরার ধারাটি বাদ সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তৃতীয় দিন ৩৮১ কোটি টাকা তুললেন গ্রাহকরা বিতর্কিত ধারা বাতিল করে সংসদে ব্যাংক রেজোল্যুশন (সংশোধন) বিল পাস

নিষেধাজ্ঞা প্রত্যাহারে উত্তর কোরিয়ার কার্যকর পদক্ষেপ চান মুন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ জানুয়ারি, ২০১৯
  • ৫৫ Time View

দীর্ঘদিন ধরে উত্তর কোরিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা বজায় রাখায় প্রচণ্ড চাপের মুখে আছে দেশটি। তবে এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র নিরস্ত্রীকরণে জোর দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন।

বৃহস্পতিবার মুন বলেছেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার নিশ্চিত করতে নিরস্ত্রীকরণ বিষয়ে পিয়ংইয়ংয়ের আরো জোরালো ও কার্যকর পদক্ষেপ নেয়া প্রয়োজন।

মুন আরো বলেন, উত্তর কোরিয়ার অব্যাহত নিরস্ত্রীকরণ প্রচেষ্টা সহজতর করতে একটি ‘শান্তিপূর্ণ রাষ্ট্র’ গড়ে তোলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সম্মতির এবং ১৯৫০ সাল থেকে ১৯৫৩ সাল পর্যন্ত চলা কোরীয় যুদ্ধের আনুষ্ঠানিক অবসান ঘোষণার মতো অনুরূপ বিভিন্ন পদক্ষেপের বিষয় অবশ্যই বিবেচনা করতে হবে।

সিউলের ব্লু হাউজে সাংবাদিকদের মুন বলেন, ‘ট্রাম্প, শি জিনপিং, পুতিন ও আমাকেসহ বিদেশি অনেক নেতাকে কিম আশ্বাস দিয়েছেন যে এক্ষেত্রে পোষণ করা তার ধারণা আন্তর্জাতিক সম্প্রদায়ের দাবি থেকে আলাদা কিছু নয়। তবে এ বিষয়ে আমার সংশয় রয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ