1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

আবারও পাথর কোয়ারিতে ধস, নিহত ১, নিখোঁজ ৩

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ জানুয়ারি, ২০১৯
  • ৭৫ Time View

সিলেটের কোম্পানীগঞ্জে শাহ আরেফিন টিলায় কোয়ারি থেকে পাথর উত্তোলনকালে ফের গর্ত ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো তিন শ্রমিক নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলার কোয়ারিতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাদির হোসেন (৩৫) উপজেলার লামনীগাঁও গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে। তবে, নিখোঁজ শ্রমিকদের পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহ আরেফিন টিলার কোয়ারিতে পাথর উত্তোলন করতে নামেন চার শ্রমিক। এরমধ্যে কবির হোসেন নামে এক শ্রমিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গর্ত ধসে এক নিহত ও তিন শ্রমিক নিখোঁজের সত্যতা নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। গর্তের মাটি অপসারণ করে নিখোঁজ কেউ আছেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, গত সোমবার (৭ জানুয়ারি) শাহ আরেফিন কোয়ারিতে পাথর চাপায় নিহত হন দুই শ্রমিক। তারা হলেন- সুনামগঞ্জ সদরের হোসেনপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সেলিম মিয়া (৩০) ও একই উপজেলার টুকেরগাঁওয়ের ওয়াজিদ আলির ছেলে নুরুল হক (২৫)। এ ঘটনায় নিহত সেলিম মিয়ার স্ত্রী বাদী হয়ে পাথর কোয়ারি মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ