1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

টিআরপি সেরা মীর সাব্বির

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ জানুয়ারি, ২০১৯
  • ৬৯ Time View

দেশীয় বেসরকারি স্যাটেলাইট চ্যানেলগুলোর কাছে মীর সাব্বির মানেই টিআরপি। ২০১৮ সালে বিভিন্ন চ্যানেলে প্রচারিত ধারাবাহিক নাটক যেগুলো আলোচনায় এবং টিআরপিতে ছিলো তার বেশির নাটকের প্রধান চরিত্রে ছিলেন মীর সাব্বির।

টিআরপি নিয়ে সমালোচনা থাকলেও চ্যানেলগুলো ‘দর্শক ভিউ’র থেকেও টিআরপিকেই গুরুত্ব দিচ্ছে। তার প্রমাণ মীর সাব্বিরের নোয়াশাল। আরটিভিতে অনেক জনপ্রিয় তারকা পরিচালক নাট্যকারদের ধারাবাহিক নাটকগুলো অনেক মানসম্মত হওয়ার পরেও শুধুমাত্র টিরআরপির কারণেই নোয়াশালকে টপকাতে পারেনি।

সাব্বির বলেন, ‘কমেডি ঘরানার যেসব নাটক নির্মিত হচ্ছে-তা দর্শকদের চাহিদা অনুযায়ী হচ্ছে। দর্শক কী চাচ্ছেন তার উপর নির্ভর করেই এসব নাটক নির্মিত হচ্ছে। কমেডি নাটকে নানারকম ভাগ আছে, কমেডি নাটক এক রকমের নয়। যেমন-কান্নার মধ্যে কমেডি আছে, রাগারাগির মধ্যে কমেডি আছে, উচ্চস্বরে কথা বলার মধ্যে কমেডি আছে, সিচুয়েশনাল কমেডি আছে। আসলে কমেডির নানা স্তর রয়েছে। যারা কমেডি নাটক করবেন তাদের উপরেই নির্ভর করবে কমেডির স্তর।’

মীর সাব্বির অভিনীত ২০১৮সালের জনপ্রিয় নাটকগুলো হলো- নোয়াশাল, কমেডি ৪২০,বিড়ম্বনা,ক্যাটহাউস, মালেক হইতে সাবধানসহ আরো বেশকিছু সিরিয়াল টিআরপিতে ছিল। ২০১৮সালে মীর সাব্বির পরিচালিত ও অভিনীত একক নাটক ‘বাপবেটার বিয়ে’ টিআরপি’তে ১ম হয়েছিল।

মীর সাব্বিরের পরিচালনায় নোয়াশাল রচনা করেছেন আকাশ রঞ্জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ