1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

রাকেশ রোশান ক্যানসারে আক্রান্ত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ জানুয়ারি, ২০১৯
  • ৭৪ Time View

ক্যানসারে আক্রান্ত হয়েছেন বলিউড নির্মাতা রাকেশ রোশান। স্কোয়ামাস সেল কারসিনোমা বা গলার ক্যানসারে ভুগছেন তিনি।
আজ মঙ্গলবার তার একটি অস্ত্রোপচারও হবে। রাকেশ রোশানের ছেলে অভিনেতা হৃতিক রোশান এ তথ্য জানিয়েছেন।
ইনস্টাগ্রামে বাবার সঙ্গে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে হৃতিক লিখেছেন, ‘আজ সকালে বাবার সঙ্গে একটি ছবি তোলার আবদার করেছিলাম। জানতাম, অস্ত্রোপচারের দিনেও তিনি ব্যায়াম বাদ দেবেন না। কয়েক সপ্তাহ আগে প্রাথমিক পর্যায়ে তার স্কোয়ামাস সেল কারসিনোমা ধরা পড়েছে কিন্তু আজ এরসঙ্গে লড়াই চালিয়ে যেতেও পুরো উদ্যেমে রয়েছেন। পরিবারের সদস্য হিসেবে তার মতো এমন একজন লিডার পেয়ে আমরা সৌভাগ্যবান।’
অভিনেতা হিসেবে ঘর ঘর কি কাহানি সিনেমার মাধ্যমে ১৯৭০ সালে সিনেমা জগতে পা রাখেন রাকেশ রোশান। এর পর বুনিয়াদ, খুবসুরত, কামচোর, ভগবান দাদাসহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন। ১৯৮৭ সালে খুদগর্জ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে তার অভিষেক হয়। খুন ভরি মাঙ, কিং আঙ্কেল, কয়লা, করন অর্জুন’র মতো সিনেমা নির্মাণ করেছেন তিনি।
কাহো না পেয়ার হ্যায় সিনেমার মাধ্যমে ২০০০ সালে ছেলে হৃতিক রোশানকে সিনেমা জগতে আনেন রাকেশ। এর পর একসঙ্গে কই মিল গ্যায়া ও কৃষ সিরিজের সিনেমা নির্মাণ করেন। সর্বশেষ হৃতিক অভিনীত কাবিল সিনেমার প্রযোজনা করেছেন রাকেশ। তাদের পরবর্তী প্রজেক্ট কৃষ-ফোর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ