1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
সবাই আমাকে সিঙ্গেল দেখতে চায় : পরীমনি রেকর্ড দামে বিক্রি হলো বিটিএস তারকা জিমিনের শার্ট চলে গেলেন ইতালির বিশ্বকাপজয়ী কিংবদন্তি বারেসি ডিএমপির গত ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৩৩, মামলা ২৭ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন অত্যন্ত ইতিবাচক অবস্থানে : পররাষ্ট্রমন্ত্রী জুলাই সনদের আলোকে আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন হবে শেয়ারবাজারে সপ্তাহের শেষদিনে সূচকে উত্থান, কমেছে লেনদেন শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয় : স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এনসিপির গাড়িবহরে হামলার ঘটনায় ১১১ জনের বিরুদ্ধে মামলা দুর্গাপুরে ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ, বাবা-মেয়ে আটক

ঝিনাইদহে হোস্টেল থেকে শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ জানুয়ারি, ২০১৯
  • ৮০ Time View

ঝিনাইদহ শহরের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি হোস্টেল থেকে বিশ্বজিৎ ভক্ত (১৮) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার দুপুরে তার মৃতদেহ উদ্ধার করা হয়। বিশ্বজিৎ মাদারীপুর জেলার চৌরসি গ্রামের বিপুল ভক্তের ছেলে এবং উল্লিখিত শিক্ষা প্রতিষ্ঠানটির ফিজিওথেরাপি বিভাগের প্রথম বর্ষের ছাত্র।

সহপাঠী আবু রায়হান বলেন, ‘রাতে হোস্টেলের কক্ষে একাই ঘুমিয়ে ছিল বিশ্বজিৎ। পরে দুপুরের দিকে আমরা হোস্টেলে ফিরে দেখি কক্ষের ভেতর থেকে আটকানো। এরপর জানালার ছিদ্র দিয়ে দেখি তার মৃতদেহ ফ্যানের সাথে ঝুলছে।’

সহপাঠীরা বলছেন, বিশ্বজিতের সঙ্গে ফরিদপুর রাজেন্দ্র কলেজের অনার্সপড়ুয়া একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটির সঙ্গে কোনো দ্বন্দ্বের কারণে সে আত্মহত্যা করে থাকতে পারে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করি। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই ছাত্র কী কারণে আত্মহত্যা করেছে, তা এখনি নিশ্চিত করে বলা যাচ্ছে না।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ