1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলার মাঠে হচ্ছে না জাতীয় যুব মেলা: আমিনুল হক গাবতলী-নারায়ণগঞ্জ মেট্রোরেলে বিশ্বব্যাংকের অর্থায়ন চেয়ে সরকারের চিঠি সিলেট-মাস্কাট রুটে ফ্লাইট বাড়ালো সালামএয়ার ‘ধুরন্ধর সিনেমা দেখলেই বুঝবেন ভারত খুব শক্তিশালী দেশ’ ভারতের বিপক্ষে ধুঁকতে থাকা নিউজিল্যান্ড পেল আরেকটি দুঃসংবাদ মাহবুব-উল আলম হানিফকে মৃত্যুদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ আদালতে আসামিদের ডিজিটাল হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার: আইনমন্ত্রী আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন চীনের মিন লিয়াও বিভক্ত বিশ্বে অভিন্ন ভবিষ্যতের জন্য সেতুবন্ধ তৈরিতে সংলাপ অনুষ্ঠিত এআই ক্যামেরার নিয়ন্ত্রণে আসছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে

আইনের শাসন প্রতিষ্ঠার কথা বললেন মাহী বি চৌধুরী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ জানুয়ারি, ২০১৯
  • ৮২ Time View

শপথ নিয়েছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়া বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাহী বি চৌধুরী। শপথ গ্রহণ শেষে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘মহাজোট সরকারের আইনের শাসন প্রতিষ্ঠা এবং দেশের আপামর জনগণের প্রত্যাশা পূরণ করাই বড় ধরনের চ্যালেঞ্জ।’

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে শপথ নেয়ার পর তরুণ সংসদ সদস্য মাহী বি চৌধুরী বলেন, ‘মহাজোট দেশের জনগণের বিশাল সমর্থন পেয়েছে। ফলে এই সরকারের ওপর মানুষের প্রত্যাশাও অনেক বেশি। কাজেই প্রত্যাশা পূরণের সঙ্গে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করাই এখন বড় চ্যালেঞ্জ।’

মহাজোট দেশের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে বলে মন্তব্য করেন মাহী বি চৌধুরী। বিকল্পধারার এই নেতা মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করে বিজয়ী হন। তিনি প্রায় দুই লক্ষাধিক ভোটের ব্যবধানে হারিয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শাহ মোয়াজ্জেম হোসেনকে।

মুন্সীগঞ্জ-১ আসনে মোট ভোটার চার লাখ ৪০ হাজার ৫১৬ জন। এরমধ্যে মাহী বি চৌধুরী পেয়েছেন দুই লাখ ৮৬ হাজার ৬৮১ ভোট। আর ধানের শীষ প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন পেয়েছেন ৪৪ হাজার ৮৮৮ ভোট। প্রসঙ্গত, বিকল্পধারার এই নেতা ২০০১ সালের সংসদে উপনির্বাচনেও এই আসন থেকে সাংসদ নির্বাচিত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ