1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

বাসচাপায় দুই গার্মেন্ট শ্রমিক নিহত, সড়ক অবরোধ, চালক গ্রেফতারে পরিস্থিতি নিয়ন্ত্রণে

Reporter Name
  • Update Time : বুধবার, ২ জানুয়ারি, ২০১৯
  • ৪৭ Time View

রাজধানীর মালিবাগে বাসচাপায় দুই তরুণী নিহত হয়েছেন। সুপ্রভাত পরিবহনের একটি বাসের ধাক্কায় তারা নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিক্রিয়ায় সহকর্মীরা মালিবাগ-রামপুরা সড়ক অবরোধ করেন। বর্তমানে সড়কে যান চলাচল বন্ধ।

নিহতরা হলেন- নাহিদ পারভীন পলি ও ১৩ বছর বয়সী মিম। তাদের বাসা মালিবাগ পদ্মা সিনেমা হলের বিপরীতে। তারা এমএইচ গার্মেন্ট শ্রমিক হিসেবে কাজ করতো।

মঙ্গলবার বেলা দেড়টায় মালিবাগ রেলগেট থেকে আবুল হোটেলের মাঝামাঝি জায়গায় এ ঘটনাটি ঘটে। প্রথমে চিকিৎসাধীন অবস্থায় পলি মারা যায়। পরবর্তীতে মিমের মরদেহ নিয়ে আসা হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। সুপ্রভাত পরিবহনের বাসটি সদরঘাট থেকে গাজীপুর যাচ্ছিল।

জানা যায়, পূর্ব হাজীপাড়ার দুপাশের সড়কে দাঁড়িয়ে শ্রমিকরা কয়েকটি গাড়িতে ইটপাটকেল ছুড়ে গাড়ি ভাঙচুর করে। ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে মালিবাগ থেকে রামপুরাগামী যানবাহনকে ডাইভারশন দিয়ে মগবাজার থেকে হাতিরঝিলের ভেতর দিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে পুলিশ।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোহাম্মদ ফজলুল করিম বলেন, ঘাতক বাসটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ