1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
দীর্ঘ বাণিজ্য বিতর্কের পর হোয়াইট হাউজে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো আজ চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছেন জামায়াত আমির সরকারি চাকরি ও ভর্তি পরীক্ষার সব আবেদন ফি বাতিল করবে জামায়াত: শফিকুর রহমান ওয়াশিংটন-দিল্লির কথায় বাংলাদেশ চলবে না: চরমোনাই পীর আমরা সবাই জানি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান: মাসুদ সাঈদী তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী: হুম্মাম কাদের বাংলাদেশের পাশে দাঁড়াতেই টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন: শাহবাজ শরিফ নারী কর্মীদের ওপর ‘জামায়াতের হামলার’ প্রতিবাদে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ যেকোনও মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: জামায়াত আমির সুষ্ঠু ভোট হলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ

সিরাজগঞ্জে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না : নাসিম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১৮
  • ৩৮ Time View

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ১৯৭০ সালের মতো ২০১৮ সালেও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে। নৌকার এ গণজোয়ারে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট ভীত সন্ত্রস্ত হয়ে নির্বাচনী মাঠ ছেড়ে পালানোর পায়তারা করছে। ৩০ ডিসেম্বরের নির্বাচনে নৌকার বিশাল বিজয় কেউ ঠেকাতে পারবে না। একাদশ জাতীয় সংসদের নেতা নির্বাচিত হবেন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি হ্যাট্রিক প্রধানমন্ত্রীর মর্যাদায় আসীন হবেন ইন-শা-আল্লাহ।

আজ বৃহস্পতিবার প্রচারের শেষ দিনে তিনটি নির্বাচনী এলাকায় আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

পিপুলবাড়িয়ার জনসভায় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ৩০ডিসেম্বরের নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগ সরকারের আমলে সিরাজগঞ্জ কাজিপুরসহ সারা দেশে যে উন্নয়ন হয়েছে এবং এই উন্নয়নের ধারা অভ্যাহত রাখতে সিরাজগঞ্জের মানুষ বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করবে বলে তিনি আশা করছেন।

স্বাধীনতার পর কাজিপুর আসনে নৌকা কোনদিন পরাজিত হয়নি। কাজিপুর শহীদ এম. মনসুর আলীর মাটি। বঙ্গবন্ধুর ঘাঁটি, নৌকার ঘাঁটি। তাঁত সমৃদ্ধ বেলকুচিতে অনুষ্ঠিত বিশাল জনসভায় মোহাম্মদ নাসিম শেখ হাসিনার সরকারকে তাঁতী বান্ধব সরকার উল্লেখ করে বলেছেন, তাঁতী সম্প্রদায়ের জন্য আওয়ামী লীগ সরকার তিন শ কোটি টাকার বরাদ্ধ দিয়েছেন। ইতোমধ্যেই কাজও শুরু হয়েছে। তাঁত প্রধান অঞ্চল বেলকুচি এবং চৌহালীর তাঁতীদের মধ্য থেকে একজন প্রতিষ্ঠিত তাঁতী আব্দুল মোমিন মন্ডলকে কে মনোনয়ন দিয়েছেন।

আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল মোমিন মন্ডলকে পরিচয় করে দিয়ে তাকে ভোট দেয়ার জন্য তাঁতী সম্প্রদায়সহ সকল শ্রেণি পেশার ভোটারের প্রতি উদাত্ত আহবান জানান তিনি। তাঁত সমৃদ্ধ এই অঞ্চলকে নদীর হাত থেকে বাঁচানোর জন্য আাওয়ামী লীগ সরকারই নদী শাসন কাজ করেছে।

সন্ধ্যায় তিনি সলঙ্গার জনসভায় সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) সংনদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ আব্দুল আজিজকে পরিচয় করে দিয়ে নৌকায় ভোট প্রার্থনা করেন।

তিনি আরো বলেছেন, কেবল আওয়ামী লীগ সরকারই দেশের উন্নয়ন করেছেন। জঙ্গিবাদের দমন করেছে। কৃষক শ্রমিক মেহনতি মানুষের কল্যানে কাজ করেছে।

বৃহস্পতিবার দুপুরে পিপুলবাড়িয়া বাজারে সিরাজগঞ্জ-১(কাজিপুর) সংসদীয় আসনে নির্বাচনী এলাকার মনসুরনগর প্রস্তাবিত থানা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কৃষকলীগ নেতা আব্দুল লতিফ তারিন।

বিকেলে বেলকুচিতে আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সিরাজগঞ্জ-৫(বেলকুচি-চৌহালী) সংসদীয় আসনে নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ইউসুফজী খান এবং সন্ধ্যায় সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) সংসদীয় আসনে সলঙ্গায় অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন সলঙ্গা থানা আওয়ামীলীগ সভাপতি রায়হান গফুর।

এসব নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন, সাবেক মন্ত্রী আব্দল লতিফ বিশ্বাস, আব্দুল মজিদ মন্ডল এমপি, আমজাদ হোসেন মিলন এমপি, সাবেক এমপি তানভীর শাকিল জয়, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সুর্য্য, এ্যাডভোকেট আব্দুর রহমান, ঢাকার বনানী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন, তমাল মনসুর এবং ফজলুল হক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ