1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
দীর্ঘ বাণিজ্য বিতর্কের পর হোয়াইট হাউজে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো আজ চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছেন জামায়াত আমির সরকারি চাকরি ও ভর্তি পরীক্ষার সব আবেদন ফি বাতিল করবে জামায়াত: শফিকুর রহমান ওয়াশিংটন-দিল্লির কথায় বাংলাদেশ চলবে না: চরমোনাই পীর আমরা সবাই জানি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান: মাসুদ সাঈদী তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী: হুম্মাম কাদের বাংলাদেশের পাশে দাঁড়াতেই টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন: শাহবাজ শরিফ নারী কর্মীদের ওপর ‘জামায়াতের হামলার’ প্রতিবাদে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ যেকোনও মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: জামায়াত আমির সুষ্ঠু ভোট হলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ

ভোটের বাজারে বিএনপির ভাঙাহাট জমছে না: কাদের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮
  • ৪৯ Time View

নিশ্চিত পরাজয় জেনেই নির্বাচনী প্রচারণায় হামলা ও বাধা দেয়ার ভিত্তিহীন অভিযোগ করছে বিএনপি বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর কোম্পানিগঞ্জে নির্বাচনী পথসভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘তারা জানে নির্বাচনে নিশ্চিতভাবে তারা পরাজিত হবে। সে কারণে ভিত্তিহীন, মিথ্যা অভিযোগ তুলছে এবং এমন কিছু কথা বলছে যার সঙ্গে বাস্তবের কোন সম্পর্ক নেই।’

সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অজুহাত খুঁজছে। নিশ্চিত পরাজয় হবে জেনে নির্বাচন নিয়ে মিথ্যাচার ও ভিত্তিহীন অভিযোগ তুলছে। দিন যতই যাচ্ছে, ততই তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। ভোটের বাজারে তাদের ভাঙাহাট জমছে না। সেই কারণে তারা এসব অবান্তর ও ভুয়া অভিযোগ তুলছে।’

বিএনপি প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমদের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘ যরিষ্টার মওদুদ আহমেদের নির্বাচনী প্রচারে বাধা দেয়া হচ্ছে। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ব্যরিষ্টার মওদুদ আহমেদের নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো প্রকার বাধা দিচ্ছে না।’

এ সময় সেখানে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সদস্য ফখরুল ইসলাম রাহাত, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি নুরুল করিম জুয়েল, সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের সভাপকি নুর এ মাওলা রাজু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ