1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
দীর্ঘ বাণিজ্য বিতর্কের পর হোয়াইট হাউজে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো আজ চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছেন জামায়াত আমির সরকারি চাকরি ও ভর্তি পরীক্ষার সব আবেদন ফি বাতিল করবে জামায়াত: শফিকুর রহমান ওয়াশিংটন-দিল্লির কথায় বাংলাদেশ চলবে না: চরমোনাই পীর আমরা সবাই জানি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান: মাসুদ সাঈদী তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী: হুম্মাম কাদের বাংলাদেশের পাশে দাঁড়াতেই টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন: শাহবাজ শরিফ নারী কর্মীদের ওপর ‘জামায়াতের হামলার’ প্রতিবাদে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ যেকোনও মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: জামায়াত আমির সুষ্ঠু ভোট হলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ

শেখ হাসিনা আবারো বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন: তোফায়েল

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ ডিসেম্বর, ২০১৮
  • ৩৭ Time View

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘বিএনপি আমলে দেশে সীমাহীন অত্যাচার হয়েছে। মানুষ তাদের নিষ্ঠুর অত্যাচার, নির্যাতন, হত্যা, নারী ধর্ষণের কথা ভোলেনি। তাই আগামী ৩০ ডিসেম্বর ব্যালটের মাধ্যমে তার জবাব দিবে বাংলার মানুষ। আবারও শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ’।

বুধবার সকালে ভোলা শহরের গাজিপুর রোডস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে একমত বিনিময় সভায় তোফায়েল আহমেদ এ সব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, ‘বিএনপি’র প্রার্থীরা এখন পর্যন্ত মাঠে যায়নি। আর গত ৩ মাস ধরে আমরা সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়েছি। উঠান বৈঠক, পথসভার মাধ্যমে নির্বাচনী মাঠে রয়েছি। কোন জোর জবরদস্তির মধ্যে আওয়ামী লীগ নেই। গত ১০ বছর ভোলায় আমাদের দ্বারা বিএনপির কেউ অত্যাচারিত হয়নি’।

আওয়ামী লীগের প্রবীণ এই উপদেষ্টা পরিষদ সদস্য ভোলার নদী ভাঙ্গন সমস্যার কথা উল্লেখ করে আরও বলেন, সরকারের আন্তরিকতা ও বিপুল পরিমাণ অর্থ ব্যয়ে নদী ভাঙ্গা আজ রোধ করা সম্ভব হয়েছে। এতে করে সাধারণ মানুষ খুবই আনন্দিত। যার প্রতিফলন আসন্ন নির্বাচনে তারা দেখাবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, এখানে প্রচুর গ্যাস রয়েছে। সেই গ্যাস দিয়ে শিল্প হচ্ছে। ভোলায় ১৮’শ মেঘাওয়াট বিদ্যুৎকেন্দ্র হবে। ভোলাকে শিল্প নগরী হিসাবে গোড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এতে বেকারদের কর্মসংস্থানের সুযোগ হবে। ভোলা হবে বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ জেলা।

তিনি বলেন, ভোলার এক সময়ের বিচ্ছিন্ন চর ভেলুমিয়া ও ভেদুরিয়া ইউনিয়নে আগে পায়ে হেঁটে যেতো হতো। সরকারের ব্যাপক উন্নয়নে আজকে সেই জনপদের মানুষ ১০ মিনিটে সড়ক পথে ভোলা সদরে আসে। সেখানে রাস্তা-ঘাট পাকা, বিদ্যুতের আলোয় আলোকিত। দেখলে শহর মনে হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ