1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
সোনার দাম আরও বাড়লো, ভরি ২ লাখ ৪৪ হাজার টাকা ‘তেল নেই’ লেখা পাম্প থেকে ৩৪ হাজার লিটার উদ্ধার করলো বিজিবি আইএলওতে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে ৪৭ দেশের পূর্ণ সমর্থন ট্রাম্পের দখল হুমকির মধ্যেই কিউবার পাশে দাঁড়ালো রাশিয়া খুলনায় আতঙ্ক ছড়াচ্ছে হাম, ১০ জেলায় হাসপাতালে ভর্তি ৭৯ শিশু উপবন এক্সপ্রেসে আগুন, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ইরানে হামলায় জড়িত সকল মার্কিন বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে স্পেন শিশুর হাম নিয়ে অভিভাবকদের যে বার্তা দিলেন আহমাদুল্লাহ নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক প্রধানমন্ত্রীর বার্তা পৌঁছে দিলেন বিশেষ দূত

আশুলিয়ায় গিয়ে ইটের আঘাত পেলেন আজাদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ মে, ২০১২
  • ৯৮ Time View

শ্রমিক অসন্তোষের মধ্যে আশুলিয়ায় গিয়ে ইটের আঘাতে আহত হয়েছেন এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ।

আজাদের হা-মীম গ্রুপের একটি কারখানা থেকে শনিবার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। অস্থিরতার মধ্যেই রোববার ওই এলাকায় গিয়ে শ্রমিকদের রোষের শিকার হন এফবিসিসিআই সভাপতি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে আশুলিয়ায় গেলে শ্রমিকদের তোপের মুখে পড়েন আজাদ। শ্রমিকদের মধ্য থেকে তার দিকে ইট ছোড়া হয়। একটি ইট তার কপালে লাগে।

আজাদের শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে তার ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান রাত সাড়ে ৯টার দিকে  বলেন, “ইটের আঘাতে স্যারের কপাল কিছুটা কেটেছিল। স্যার ইউনাইটেড হাতপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। তিনি এখন বিশ্রাম নিচ্ছেন।”

রাত ১০টার দিকে ইউনাইটেড হাসপাতালে যোগাযোগ করা হলে কর্তব্যরত তথ্য কর্মকর্তা বলেন, “এ কে আজাদ হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা নিয়ে চলে গেছেন।”

তবে এ কে আজাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আহত হওয়ার কথা অস্বীকার করেন।

তবে এফবিসিসিআই সভাপতিকে তার গুলশানের বাসায় দেখতে গিয়েছিলেন- এমন একজন নাম প্রকাশ না করার শর্তে  বলেন, “তিনি সত্যিই আহত হয়েছেন। তার মাথায় ব্যান্ডেজ দেওয়া হয়েছে। কয়েকটি স্টিচও দিতে হয়েছে।”

আজাদের মালিকানাধীন ‘আর্টিস্টিক ডিজাইন’ কারখানা থেকে শনিবার আশুলিয়ার শ্রমিক অসন্তোষের সূত্রপাত। শনিবার সংঘর্ষের সময় গাড়িচাপায় এক শ্রমিকের মৃত্যু হলে রোববারও অস্থির ছিল আশুলিয়া শিল্পাঞ্চল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ