1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনামঃ
দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিশ্বকাপ খেলা দেখতে যাওয়ার পথে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, আহত ৪ সুইজারল্যান্ড সফর বাতিল করলেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলকে সতর্ক করে ভ্যান্স বললেন ‘আমরা ছাড়া তোমাদের আর কেউ নেই’ ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

আসিফ আকবরের ‘একটা গল্প ছিলো’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮
  • ৬৮ Time View

আসিফ আকবর মানেই নতুন কিছু। আসিফ আকবর মানেই ভিন্ন কিছু। এরই ধারাবাহিকতায় বাংলা গানের এই যুবরাজ আনলেন নিজের নতুন গান ‘একটা গল্প ছিলো’’।

কি গল্প ছিলো ? কার সাথেই বা এই গল্প? জানতে হলে একটু ঘুরে আসতে হবে ‘ডিজিটাল সল্যুশন’ এর ইউটিউব চ্যানেল ‘রসগোল্লা’ তে। এই চ্যানেলেই মুক্তি পেয়েছে যুবরাজের নতুন গান ‘একটা গল্প ছিলো’।

স্নেহাশীষ ঘোষের কথায় গানটির সুর করেছেন মুহাম্মদ মিলন আর সঙ্গীতায়োজনে ছিলেন এমএমপি রনি। সৌমিত্র ঘোষ ইমনের ভিডিও পরিচালনায় এতে আসিফ আকবরের সাথে মডেল হয়েছেন তানহা তাসনিয়া।

গানটি প্রসঙ্গে আসিফ আকবর বলেন- এটি একটি রোমান্টিক ঘরনার গান। গানটির ভিডিওটিও দারুন হয়েছে। আমার শ্রোতা-দর্শকরা আমার কাছে যে ধরনের গান আশা করেন ‘একটা গল্প ছিলো’ ঠিক সে ধরণেরই গান। স্নেহাশীষ, মিলন আর রনি দারুন কাজ করেছে। ‘ডিজিটাল সল্যুশন’ এর জন্য শুভ কামনা। আশা করছি আসিফিয়ানদের ভালো লাগবে।

‘ডিজিটাল সল্যুশন’ এর ব্যানারে গতকাল ২৭ নভেম্বর মঙ্গলবার ‘একটা গল্প ছিলো’ গানটি প্রকািশিত হয় তাদের ইউটিউব চ্যানেল রসগোল্লা তে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ