1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনামঃ
৫০ বছরের ছোট নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন রজনীকান্ত আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি রাজীবের প্রথম সিনেমায় নিশো-মেহজাবীন এআই যেন বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক থাকতে হবে: রাষ্ট্রপতি শাহ আমানত বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থায় আন্তর্জাতিক অডিট দলের সন্তোষ প্রকাশ ব্রাজিলে এক ম্যাচে ৫৩ লাল কার্ডের বিশ্বরেকর্ড সারাদেশে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা পোশাক কারখানার নিরাপত্তায় ঢাকা ও আশপাশে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চলগুলোতে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা সম্প্রসারণে সমঝোতা স্মারক সই

এবার সাত পাকে বাঁধা পড়ছেন রাখি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮
  • ১০০ Time View

এবার সাত পাকে বাঁধা পড়ছেন বলিউডের আইটেম গার্ল রাখি সাওয়ান্ত। এই খবর তিনি নিজেই জানিয়েছেন। গতকাল বুধবার (২৮ নভেম্বর) ইনস্টাগ্রামে নিজের বিয়ের কার্ডের ছবি পোস্ট করলে রাখির বিয়ের খবর প্রকাশ পায়।

পাত্রের নাম দীপক কালাল। সম্প্রতি ছোটপর্দার জনপ্রিয় রিয়ালিটি শো ‘ইন্ডিয়াস গট ট্যালেন্ট’-এ দেখা গিয়েছে তাঁকে। সেই দীপকের সঙ্গেই নতুন করে জীবন শুরু করতে চলেছেন বলে জানিয়ে দিলেন রাখি। বিয়ের কার্ডে লেখা, দুই পরিবারের উপস্থিতিতেই গাঁটছড়া বাঁধবেন দীপক ও রাখি। ভালবাসার বাঁধনে বাঁধতে চলেছে দুটি মন। যারা চিরকাল একসঙ্গে থাকতে প্রতিজ্ঞাবদ্ধ। আমন্ত্রণ পত্রে উজ্জ্বল ড্রামাকুইনের বিয়ের দিনক্ষণও।

আসছে ৩১ ডিসেম্বর বিয়ে। তবে এ দেশে নয়। বি-টাউনের প্রথম সারির সেলেবদের মতো রাখিও বিদেশেই বিয়ের পিঁড়িতে বসবেন। লস এঞ্জেলেসে বসবে বিয়ের আসর।

সংবাদমাধ্যমকে রাখি বলেন, ‘বলিউডে অনেকেই বিয়ে করছেন। তাই আমিও ভাবলাম নতুন জীবন শুরু করার এটাই সেরা সময়।’

রাখি জানান, ‘রিয়ালিটি শোয়েই তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন দীপক। তাতেই রাজি হয়ে যান মডেল-অভিনেত্রী। তবে এই শোয়ের দর্শকরা বেশ ভালই জানেন, তাঁদের সম্পর্ক আদায়-কাঁচকলায়। তাই সত্যিই তাঁরা বিয়ে করতে চলেছেন, নাকি এই আমন্ত্রণ পত্র নেহাতই একটি মশকরা, তা নিয়ে ধন্দে অনেকেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ