1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
দীর্ঘ বাণিজ্য বিতর্কের পর হোয়াইট হাউজে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো আজ চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছেন জামায়াত আমির সরকারি চাকরি ও ভর্তি পরীক্ষার সব আবেদন ফি বাতিল করবে জামায়াত: শফিকুর রহমান ওয়াশিংটন-দিল্লির কথায় বাংলাদেশ চলবে না: চরমোনাই পীর আমরা সবাই জানি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান: মাসুদ সাঈদী তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী: হুম্মাম কাদের বাংলাদেশের পাশে দাঁড়াতেই টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন: শাহবাজ শরিফ নারী কর্মীদের ওপর ‘জামায়াতের হামলার’ প্রতিবাদে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ যেকোনও মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: জামায়াত আমির সুষ্ঠু ভোট হলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ

তফসিল ঘোষনার পর নির্বাচনী উৎসব শুরু হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ নভেম্বর, ২০১৮
  • ৩৫ Time View

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার পর গ্রামগঞ্জে নির্বাচনী উৎসব শুরু হয়েছে। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে। এ নির্বাচনে জনগণ যাদের রায় দেবে, তারাই পরবর্তী সরকার গঠন করবেন। আওয়ামীলীগের নেতৃত্বে ১৪ দল জনগণের রায় মেনে নেবে।

আজ শুক্রবার বিকেলে কাজিপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয় পরিদর্শনে গেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনে নির্বাচন হবে। নির্বাচন ছাড়া ক্ষমতার পালা বদলের কোন সুযোগ নেই। কোন অপশক্তি দেশের উপর ভর করুক তা কারো কাম্য নয়।

তিনি অপর এক প্রশ্নের জবাবে বলেছেন- নির্বাচন চলাকালীন সময় সংসদ নিস্ক্রিয় থাকবে। সরকারের মন্ত্রীরা শুধু রুটিন কাজ করবেন। কোন প্রকল্প গ্রহণ, অনমোদন কিংবা বদলি বা পদায়ন করা যাবে না।

এ সময় নাটোর -১ আসনের এমপি আবুল কালাম আজাদ, কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন, প্রচার সম্পাদক উজ্জল কুমার ভৌমিক, ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল, যুবলীগ সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলামসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল বৃহস্প্রতিবার বগুড়া সফর শেষে সন্ধ্যায় নির্বাচনী তফসিল ঘোষনার আগে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজারে এবং সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের ডুমুর গোলামী সরকারি প্রাথঃ বিদ্যালয় মাঠে পৃথক জনসভায় বক্তৃতা দেন। তিনি জনসভায় নির্বাচন নিয়ে কারো কোন শঙ্কা থাকার অবকাশ নেই মন্তব্য করে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্ট করে বলে দিয়েছেন নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ ভোট জনগণের অধিকার। জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে। জোর জবরদস্তির কোন সুযোগ নেই।

চান্দাইকোনা ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ আহমেদের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান খান, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, আবুল কালাম আজাদ হৃদয়, উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম মাইকেল, সেচ্ছাসেবক লীগের সভাপতি মেহেদি হাসান ইলিয়াস, সাধারণ সম্পাদক আল-আমিন সরকার।

গতকাল বৃহস্প্রতিবার রাত ৯ টায় ডুমুর গোলামী স্কুল মাঠে আয়োজিত জনসভায় বহুলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি টিএম মঞ্জুরুল ইসলামের সভাপেিত্ব অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, প্রস্তাবিত মনসুর নগর থানা আওয়ামী লীগের আহবায়ক আব্দুল লতিফ তারিন, যুগ্ন আহবায়ক গাজী মিজানুর রহমান দুদু, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল বারী তালুকদার, সিরাজগঞ্জ জেলা পরিষদের সদস্য আওয়ামীলীগ নেতা গোলাম রব্বানি তালুকদার, বহুলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা প্রমূখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ