1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

১৪ ঘণ্টার অভিযানে আটক ৪০ জেলে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮
  • ৭৫ Time View

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর পদ্মা নদীতে ইলিশ মাছ ধরার দায়ে ৪০ জেলেকে আটকের পর প্রত্যেক জেলেকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত অভিযানে ৪০ জেলেকে আটকের পাশাপাশি ২৮০ কেজি মাছ ও এক লাখ ৬৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় জব্দকৃত মাছ জেলার বিভিন্ন এতিমখানায় দেয়া হয় এবং জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। পরে ১৮৮ ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪০ জনের প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড দেয়া হয়।

জানা যায়, দশম দিনের অভিযানে রাজবাড়ী সদরে ২৮ জন জেলেকে আটকের পাশাপাশি ১১০ কেজি মাছ ও ২৩ হাজার মিটার জাল, পাংশায় ৫০ কেজি মাছ ও ৩০ হাজার মিটার জাল, কালুখালীতে আট জন জেলে আটকের পাশাপশি ১৪০ কেজি মাছ ও ১০ হাজার মিটার জাল এবং গোয়ালন্দে চার জেলে আটকের পাশাপশি ১০০ কেজি মাছ ও এক লাখ মিটার জাল জব্দ করা হয়েছে।

RAJBARI-HILSHA

রাজবাড়ী সদরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. সজিব, সাবরিনা শারমিন, মো. মহিউদ্দিন, মোছা. দিলশাদ জাহান, কালুখালীতে সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম লুনা এবং গোয়ালন্দে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবায়েদ হায়াত শিপলু ।

জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মজিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ