1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিশ্বকাপ খেলা দেখতে যাওয়ার পথে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, আহত ৪ সুইজারল্যান্ড সফর বাতিল করলেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলকে সতর্ক করে ভ্যান্স বললেন ‘আমরা ছাড়া তোমাদের আর কেউ নেই’ ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

দেশের সবচেয়ে সাহসী নির্মাতা অনম বিশ্বাস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮
  • ৬৩ Time View

অনম বিশ্বাস পরিচালিত এ বছরের বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘দেবী’। আগামী ১৯ অক্টোবর সারাদেশে মুক্তি পাবে সিনেমাটি। এরই মধ্যে চলচ্চিত্রটির টিজার, ট্রেলার ও একটি গানও উপভোগ করেছেন দর্শক। চলচ্চিত্রটির প্রচারণার অংশ হিসেবেই সোমবার সন্ধ্যায় ঢাকা ক্লাবে এক হয়েছিলেন ছবিটির প্রযোজক, নির্মাতা ও কলাকুশলীরা। ঢাকাই সিনেমা জগতের অনেকেই ছবিটির জন্য শুভকামনা জানাতে হাজির হয়েছিলেন সেখানে।

‘দেবী’ চলচ্চিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, চঞ্চল চৌধুরী, অনিমেষ আইচ, ইরেশ যাকের ও শবনম ফারিয়া। প্রায় সবার দেখা মিললো এ অনুষ্ঠানে। সিনেমাটি নিয়ে কথা বলতে নির্মাতার ভূয়সী প্রশংসা করলেন চঞ্চল চৌধুরী। চঞ্চল বলেন,‘এই সময়ের সবচেয়ে সাহসী নির্মাতা অনম বিশ্বাস।’

অনমকে সাহসী নির্মাতা বলার কারণ ব্যাখ্য করে চলঞ্চল চৌধুরী বলেন,‘নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ বেশকিছু সফল চলচ্চিত্র নির্মাণ করেছেন। তবে তারই সৃষ্ট মিসির আলী চরিত্রটিকে চলচ্চিত্রে উপস্থাপন করার সাহস করেননি কখনো। তিনি বেঁচে থাকলে মিসির আলীকে চলচ্চিত্রে হাজির করতেন কি? সেটাও আমাদের অজানা। তবে অবশেষে এই চরিত্রটিকে সামনে নিয়ে এলেন চলচ্চিত্র নির্মাতা অনম বিশ্বাস। এমন সাহস দেখানোর জন্য তিনি অবশ্যই প্রশংসা পেতে পারেন।’

জয়া আহসান তার অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘অভিনয়শিল্পী হিসেবে এ চরিত্রটি অনেক চ্যালেঞ্জিং ছিলো। এ চরিত্রটি করতে গিয়ে, আমাকে পুরোপুরি মন:স্তাত্বিক রূপান্তরের মধ্য দিয়ে যেতে হয়েছে। এখন আমার অপেক্ষা দর্শকদের প্রতিক্রিয়ার।’

মিসির আলী চরিত্রটিকে উপস্থাপন করার জন্য অনম বিশ্বাসের প্রশংসা করেন জয়া আহসানও। প্রশংসা করেন এই অনুষ্ঠানের প্রধান অতিথি হাসানুল হক ইনুও।

এ বিষয়ে অনম বিশ্বাস বলেন,‘মিসির আলীকে সামনে নিয়ে আসার সিদ্ধান্ত আসলে আমার একার না। দেবী নোবেলটা জয়া আহসানের অনেক পছন্দের ছিল। আমরা ছোটবেলা থেকে যারা হুমায়ূন আহমেদের বই পড়েছি, এটা আমাদের অনেকেরই প্রিয়। জয়ার কারণেই এই উপন্যাস নিয়ে কাজ করা সম্ভব হলো। এই চরিত্রগুলোকে উপস্থাপন করা অনেক বড় চ্যালেঞ্জিং ছিল। আমরা কতটা পরিশ্রম করেছি সেটা দর্শক দেখলে বুঝবেন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ