1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতারণা ও জালিয়াতির অভিযোগের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলের পদত্যাগ ঢাকা-সিলেট মহাসড়ক প্রকল্পের কাজ শেষ হবে ২০২৯ সালে : সড়ক মন্ত্রী বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস–বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পারে না: রুমিন ফারহানা প্রায় ১০ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস টিসিবির জন্য ৯ হাজার টন ছোলা ক্রয়ের অনুমোদন সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ৩ দিনে ১০৪০ কোটি টাকা উত্তোলন বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী দুর্নীতির অভিযোগ / বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুল ঢাকা-চট্টগ্রাম বৈদ্যুতিক ট্রেন, সম্ভাব্যতা জরিপ ও নকশা প্রণয়ন সম্পন্ন সোনালী ব্যাংকের কর্মকর্তাসহ ৭ জনের কারাদণ্ড

হারিকেন মাইকেলের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ১৬

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ অক্টোবর, ২০১৮
  • ৪৪ Time View

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা শহরে হারিকেন মাইকেলের আঘাতে শুক্রবার মৃতের সংখ্যা বেড়ে অন্তত ১৬ জনে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে তল্লাশী ও উদ্ধারকারী দল তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে।
ফ্লোরিডা গভর্ণর রিক স্কট বলেন, ‘মেক্সিকো বিচটি ল-ভ- হয়ে গেছে।’
বুধবার ক্যাটাগরি ৪ ঝড়ের শক্তি নিয়ে মাইকেল শহরটিতে আঘাত হানে।
তিনি আরো বলেন, ‘ঝড়টি একটি বোমা হামলার মতো ছিল।’
তিনি এক হাজার জনসংখ্যা অধ্যুষিত মেক্সিকোর উপসাগরীয় অঞ্চল সম্পর্কে বলেন, ‘এটা একটি যুদ্ধক্ষেত্রের মতো ছিল।’
উদ্ধারকারী দলের সদস্যরা ধ্বংসস্তুপের নিচে চাপা পড়াদের তল্লাশী চালাতে শুক্রবার মেক্সিকো বিচে শিকারী কুকুর ব্যবহার করে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এফইএমএ)’র প্রধান ব্রুক লং মৃতের সংখ্যা বেড়ে যেতে পারে বলে সতর্ক করেছেন।
মেক্সিকো বিচে ঘন্টায় ১৫৫ মাইল বেগে বয়ে যাওয়া ঝড়ে বেশ কয়েকটি বাড়িঘর, দোকান, রেস্তোরাঁ ধসে গেছে।
রাজ্যের কর্মকর্তারা জানান, মেক্সিকো বিচের বাসিন্দাদের অন্যত্র যাওয়ার নির্দেশ দেয়া হয়েছিল। কিন্তু অনেকে বাড়িতে অবস্থান করে ঝড় মোকাবেলা করার চেষ্টা করেন।
ঝড়ে ফ্লোরিডায় অন্তত চারজন, ভার্জিনিয়ায় পাঁচ, জর্জিয়ায় একজন ও নর্থ ক্যারোলাইনায় তিন জন মারা গেছে।
শুক্রবার ফ্লোরিডার জ্যাকসন কাউন্টির বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম জানায়, সেখানে তিন জনের মৃত্যু হয়েছে।
এই নিয়ে মৃতের সংখ্যা ১৬ জনে দাঁড়িয়েছে।
কর্মকর্তারা বলেন, সর্বশেষ ম্যাকডাওয়েল কাউন্টির নর্থ ক্যারোলাইনায় রাস্তায় পড়ে থাকা একটি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় অন্তত দুই জন মারা গেছে। ফ্লোরিডা, জর্জিয়া ও ভার্জিনিয়ায় হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পুনরায় সম্পূর্ণ বিদ্যুৎ সংযোগ দিতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তার ফ্লোরিডা ও জর্জিয়ায় যাওয়ার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, ‘জর্জিয়ায় হারিকেন মাইকেল কতোটা ভয়াবহভাবে আঘাত হেনেছে সে সম্পর্কে মানুষের কোন ধারণা নেই।’
তিনি আরো বলেন, সরকার দুর্যোগপূর্ণ রাজ্যগুলোর প্রতিটি এলাকায় ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে ঘুরে দাঁড়াতে তীব্র চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা জনগণের পাশে আছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ