1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিশ্বকাপ খেলা দেখতে যাওয়ার পথে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, আহত ৪ সুইজারল্যান্ড সফর বাতিল করলেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলকে সতর্ক করে ভ্যান্স বললেন ‘আমরা ছাড়া তোমাদের আর কেউ নেই’ ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

মরণোত্তর চক্ষু দান করবেন আরিফিন শুভ

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ অক্টোবর, ২০১৮
  • ৬৪ Time View

মরণোত্তর চক্ষু দান করার সিদ্ধান্ত নিয়েছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত অভিনেতা আরিফিন শুভ। ঢালিউডের আলোচিত এই নায়ক জানিয়েছেন, চক্ষুদানের ব্যাপারে বর্তমানে অনেকের সাথেই কথা হচ্ছে তার। এরই মধ্যে কয়েকটি ফাউন্ডেশনের সঙ্গেও আলাপ করেছেন তিনি।

আরিফিন শুভ বলেন,‘অন্ধত্বের মতো হতভাগ্যের আর কিছু হয় না। আপনার-আমার মতো কেউ একটু এগিয়ে আসাতে একটা মানুষ পৃথিবী দেখবে এটা অনেক বড় প্রাপ্তির বিষয়। মৃত্যুর পর আমাদের শরীরটারই প্রয়োজন নেই। কিন্তু সেটা অন্য একজন মানুষের জীবন বদলে দিতে পারে। এজন্য মৃত্যুর পর আমার চোখ দান করার সিদ্ধান্ত নিয়েছি। যদি আমার দ্বারা একজন মানুষ এ সুন্দর পৃথিবী দেখতে পান তাহলে এটাই সব চেয়ে বড় আনন্দের বিষয়।’

আরিফন শুভ এক সময় ছিলেন র্যাম্প মডেল। তারপর অভিনয় করেছেন নাটক-টেলিফিল্মে। এরপর খিজির হায়াত খানের ‘জাগো’ ছবিতে অভিনয়ের মাধ্যমে পা রাখেন চলচ্চিত্রে। প্রথম ছবিতে শুভ সাফল্য না পেয়ে পরবর্তীতে আবারও নাটকে ফিরে যান।

কয়েক বছর পর নিজেকে নতুনভাবে তৈরি করেছেন বলে আবারও ফেরেন চলচ্চিত্রে। নির্মাতা দেবাশীষ বিশ্বাসের ‘ভালোবাসা জিন্দাবাদ’ ছবিটিতে শুভ আইরিনের বিপরীতে অভিনয় করেন। এরপর মুক্তি পেয়েছে ‘ওয়ার্নিং’, ‘অগ্নি’, ‘মুসাফির’, ‘ছুঁয়ে দিলে মন’, ‘অস্তিত্ব’, ‘নিয়তি’, ‘ঢাকা অ্যাটাক’ ‘একটি সিনেমার গল্প’ নামের ছবিগুলো। এর মধ্যে ব্যবসায়িকভাবে সব চেয়ে সফল ছবি ছিল ‘অগ্নি’ ও ‘ ঢাকা অ্যাটাক’। ‘ছুঁয়ে দিলে মন’ ও ‘মুসাফির’ ছবি দুটি হয়েছিল আলোচিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ