1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘পিছিয়ে থাকা’ ৩ পার্বত্য জেলা আর লম্বা পরীক্ষায় ফল খারাপ চট্টগ্রামে! এইচএসসি-সমমান পরীক্ষায় বিদেশ কেন্দ্রে পাশের হার ৯০.৮৭ শতাংশ আমরা কোনো রাজনৈতিক প্রতিহিংসা বা বিভাজন চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকদের অবরোধ, ৫ ঘণ্টা পর সচল মহাসড়ক সিলেট টেস্টের বাংলাদেশ দলে একটি পরিবর্তন পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত : একজন বাধ্যতামূলক অবসরে জরুরি প্রয়োজনে এক কিস্তির টাকা তুলতে পারবেন ওয়ালটনের ক্রেতারা রাজশাহী বোর্ডের ৩৯ কলেজের কেউ পাস করেনি নীতি বদলে প্রথমবারের মতো শ্রমিক সংগঠন গঠন করল বিজেপি লালনের মানবতাবাদী দর্শন ভারত বাংলাদেশ বন্ধুত্বের সেতু বললেন হাইকমিশনার

বিএনপি-জামায়াতকে রাজনীতি থেকে নির্বাসনে পাঠাতে হ‌বে: ইনু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮
  • ৭৩ Time View

বিএনপি-জামায়াতকে বাংলাদেশের রাজনীতি থেকে নির্বাসনে পাঠাতে হ‌বে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার (১৫ আগস্ট) ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেছেন, বিএনপি-জামায়াত-খালেদা জিয়াকে বাংলাদেশের রাজনীতি থেকে নির্বাসনে পাঠাতে না পারলে আগুন সন্ত্রাস এবং জঙ্গি সন্ত্রাসের সম্ভাবনা থেকেই যাবে।

ইনু বলেন, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড ছিল একটি রাজনৈতিক হত্যাকাণ্ড। বঙ্গবন্ধুকে হত্যা করে জবরদখলকারী খুনিরা রাষ্ট্রের ভিত্তি ধ্বংস করার চেষ্টা করেছিল। একইসঙ্গে তারা বাংলাদেশের আত্মাকে হত্যা করার চেষ্টা করেছে। কিন্তু আত্মাকে হত্যা করতে পারেনি। জবরদখলকারী গোষ্ঠী সাম্প্রদায়িকতার ছুরিতে বারবার ক্ষত-বিক্ষত করেছে। তবে তারা ব্যর্থ হয়েছে। শেখ হাসিনার হাতে বঙ্গবন্ধুর স্বপ্ন আবারো জীবন পেয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া ২১ আগস্ট করেছে। আগুন সন্ত্রাস করেছে, জঙ্গি সন্ত্রাস করেছে। অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করে নির্বাচন বানচালের চেষ্টা করেছে। সেই সঙ্গে ১৫ আগস্ট ভুয়া জন্মদিন পালন করে খুনিদের সঙ্গে উল্লাস প্রকাশের করেছে। সতুরাং নিরাপদ বাংলাদেশ চাইলে বঙ্গবন্ধুর হত্যার রাজনীতি বহনকারীদের বাংলাদেশের রাজনীতি থেকে নির্বাসনে পাঠাতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ