1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

ঐতিহ্যের লর্ডসে লজ্জাজনক ইনিংস হার ভারতের

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ আগস্ট, ২০১৮
  • ৫১ Time View

কাজটা কঠিন ছিল সন্দেহ নেই৷ তবু চতুর্থ দিনের পিচে সতেজতা ছিল না বলেই লড়াইটা ভারত দীর্ঘায়িত করবে বলেই মনে হয়েছিল৷ তবে টিম ইন্ডিয়ার আত্মসমর্পণ করার চেনা ছবিটা ঘুরে ফিরে আসায় ঐতিহ্যের লর্ডসে লজ্জাজনক এক অধ্যায়ের সাক্ষী থাকল ভারতীয় ক্রিকেট৷

ইংল্যান্ড প্রথম ইনিংসের নিরিখে ২৮৯ রানের বিশাল লিড চাপিয়ে দিয়েছিল টিম ইন্ডিয়ার ঘাড়ে৷ প্রথম দফায় ১০৭ রানে অলআউট হয়ে যাওয়া কোহলিরা ইনিংস হার এড়াতে পারে কি না, সেটাই ছিল দেখার৷

ব্রিটিশ ব্যাটসম্যানরা যেভাবে অনায়াসে ভারতীয় বোলারদের মোকাবিলা করে বড় রানের ইনিংল গড়ে তোলে, তাতে কোহলিদের কাছ থেকেও অবিস্মরণীয় কিছু দেখার আশায় বুক বাঁধছিল ভারতীয় ক্রিকেটমহল৷ তবে দিনের শেষে চূড়ান্ত হতাশ হতে হল ভারতীয় সমর্থকদের৷

প্রথম ইনিংসে ৩৫.২ ওভার স্থায়ী হয়েছিল বিরাটদের ইনিংস৷ দ্বিতীয় দফায় ভারত ৪৭ ওভারে অলআউট হয়ে যায় ১৩০ রানে৷ ইংল্যান্ড এক ইনিংস ও ১৫৯ রানে লর্ডস টেস্টে জয় তুলে নেয়৷ একই সঙ্গে তারা পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায়৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ