1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিছু দক্ষ কর্মীকে বিনা খরচে ইতালি নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে: মাহদী আমিন সৌদির সঙ্গে আলোচনায় ইরানের; বিদেশি সেনামুক্ত আঞ্চলিক নিরাপত্তার আহ্বান আরাঘচির আলিবাবার সঙ্গে রিমার্কের চুক্তি, পণ্য কিনতে পারবেন বিদেশিরাও দাম্মামে বিমানের ফ্লাইট ৭ নভেম্বর থেকে, রিয়াদে বন্ধই থাকছে ‘ফেভারিট’ বাংলাদেশের সাথে ফাইনাল খেলতে চান ভারত কোচ বিদেশি বিনিয়োগকারীদের অনুকূলে অগ্রাধিকার শেয়ার ইস্যুর অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক ইসরায়েলকে সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের বিদেশি বিনিয়োগকারীদের ৫% পর্যন্ত লভ্যাংশ পাঠাতে লাগবে না কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি প্রিমিয়ার ব্যাংকে আরও ৩ স্বতন্ত্র পরিচালক মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে গোপালগঞ্জে সমাবেশ

টিভিতে নায়করাজের বায়োপিক

Reporter Name
  • Update Time : বুধবার, ১ আগস্ট, ২০১৮
  • ৮০ Time View

দেশের কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা নায়ক রাজ রাজ্জাক। তাকে নিয়ে নির্মিত হয়েছে একটি চিত্রগাঁথা। নির্মাণ করেছেন শাইখ সিরাজ। পরিচালক এটিকে বলছেন নায়ক রাজের ‘বায়োপিক’। নাম দিয়েছেন ‘রাজাধিরাজ রাজ্জাক’।

২১ আগস্ট ঢাকাই সিনেমার প্রাণপুরুষ রাজ্জাকের প্রথম মৃত্যুবার্ষিকী। তার আগেই টিভিতে প্রচার হতে যাচ্ছে ৯০ মিনিট ব্যাপ্তির ‘রাজাধিরাজ রাজ্জাক’। ১৭ আগস্ট শুক্রবার বিকেল সাড়ে ৩টায় চ্যানেল আইতে প্রচার হবে এই বায়োপিক।

নায়ক রাজের মৃত্যুর বছরখানেক আগে থেকেই শাইখ সিরাজ এটি নির্মাণ শুরু করেন। রাজ্জাকের অকপট দীর্ঘ সাক্ষাৎকার নেয়ার পাশাপাশি এক সময়ে তার কলকাতায় বেড়ে ওঠার বিভিন্ন স্থান ও কথা উঠে আসবে এই বায়োপিকে। এতে আরও আছে রাজ্জাকের বসতভিটার হালচাল, সেখানে অবস্থানরত জীবিত রাজ্জাকের নিকট আত্মীয়দের পাওয়া যাবে এতে। ওই মহল্লার বন্ধু-বান্ধবের স্মৃতিচারণসহ রাজ্জাকের কালজয়ী দুর্লভ সিনেমার অংশ, গান সংযোজন করা হয়েছে বায়োপিকটিতে।

বড় পর্দার বড় এই নায়কের ভক্তদের জন্য বায়োপিকটি সিনেমা হলে প্রদর্শনের পরিকল্পনাও করা হচ্ছে। এর পাশাপাশি ফিল্ম আর্কাইভেও এটি সংরক্ষণ করা হবে। রাজ্জাককে নিয়ে কথা বলেছেন তার দীর্ঘ অভিনয় জীবনের সহশিল্পীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ