1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

তিন সিটিতে ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ জুলাই, ২০১৮
  • ৭৭ Time View

স্ট্রাইকিং ফোর্স হিসেবে ভোটের দুদিন আগে তিন সিটি করপোরেশ- রাজশাহী, সিলেট ও বরিশাল এলাকায় নেমেছেন বিজিবি সদস্যরা।

বিএনপি এই তিন নগরে সেনা মোতায়েনের দাবি জানালেও এই নির্বাচনে পুলিশ, আনসারের সঙ্গে বিজিবিকেই যথেষ্ট মনে করছে ইসি।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ভোট ঘিরে তিন মহানগরে নিরাপত্তায় নিয়োজিত থাকবেন বিজিবি, পুলিশ, র‌্যাব, আনসার-ভিডিপির প্রায় ১৫ হাজার সদস্য।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা সংবাদমাধ্যমকে বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনে ১৫ প্লাটুন, বরিশালে ১৫ প্লাটুন এবং সিলেটে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

২৮ জুলাই থাকা থেকে ৩১ জুলাই পর্যন্ত এই ৪৪ প্লাটুন বিজিবি সদস্য মাঠে থাকবে বলে জানান তিনি।

ভোটের প্রচার শেষ হওয়ার ১৭ ঘণ্টা আগে শনিবার (২৮ জুলাই) সকাল ৭টা থেকে রাজশাহী নগরে ১৫ প্লাটুন বিজিবি নেমেছে বলে জানিয়েছেন বিজিবি-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শামীম মাসুদ আল ইফতেখার।

রাজশাহীতে ১৪০০ পুলিশ, ১৯৩২ আনসার ও ৪৫০জন র‌্যাব সদস্যের সমন্বয়ে নিরাপত্তা পরিকল্পনা করেছে ইসি।

সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটনিং কর্মকর্তা মো. আলিমুজ্জামান জানান, নির্বাচনে ১৪ প্লাটুন বিজিবির সঙ্গে র‌্যাবের ২৭টি টিম কাজ করবে। ১৩৪টি ভোট কেন্দ্রের প্রতিটিতে ২২ জন করে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা দায়িত্ব পালন করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ