1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

মেসিদের আজ ক্রোয়াটস-পরীক্ষা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ জুন, ২০১৮
  • ৪১ Time View

আর্জেন্টিনাকে নিয়ে বিশ্বকাপ শুরুর আগে সমর্থকদের যে প্রত্যাশার পারদ তর তর করে ওপরে উঠেছিল, আইসল্যান্ডের বিপক্ষের ম্যাচের পর সেটা এখন নিম্নমুখী। লিওনেল মেসি ও তার সতীর্থদের কাছ থেকে সমর্থকরা যে রকম পারফরম্যান্স প্রত্যাশা করেছিল তেমনটা পাননি। নবাগত আইসল্যান্ডের সঙ্গে ২০১৪ বিশ্বকাপের ফাইনালিস্টরা ১-১ গোলে ড্র করায় যারপরনাই হতাশ তারা।

সেই হতাশা থেকে নিজেদের ও সমর্থকদের বের করে আনতে আজ ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টায় শুরুর হবে ম্যাচটি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টিভি, নাগরিক টিভি ও সনি টেন-২।

এর আগে ৪ বার ক্রোয়েশিয়ার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। ৩ ম্যাচে জিতেছে আর্জেন্টিনা। একটিতে হয়েছে ড্র। বিশ্বকাপে এই দুই দল একবারই মুখোমুখি হয়েছে। তাও ১৯৯৮ সালে। সেবার মুখোমুখি হওয়ার আগে দুই দলেরই শেষ ষোলো নিশ্চিত হয়েছিল। গ্রুপ সেরা হওয়ার সেই ম্যাচে ক্রোয়েশিয়াকে ১-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা।

তবে লাতিন আমেরিকার দলের বিপক্ষে বিশ্বকাপে ক্রোয়েশিয়ার জয়ের নজির নেই। এর আগে ৩ বার ব্রাজিলের মুখোমুখি হয়ে একবারও জয় পায়নি তারা। অন্যদিকে আর্জেন্টিনার সঙ্গেও জয় পায়নি ১৯৯৮ বিশ্বকাপে। কিন্তু বিশ্বকাপে লাতিন আমেরিকার দলগুলো যেভাবে খেলছে তাতে এবার কী ভিন্ন কিছু প্রত্যাশা করতে পারে ক্রোয়েশিয়া? প্রথম ম্যাচে জয় পাওয়ায় তেমন কিছু প্রত্যাশা করতেই পারে তারা। আর্জেন্টিনার বিপক্ষে ফুরফুরে মেজাজ নিয়ে নামতে পারবে রাকিটিক-মদ্রিচরা। অন্যদিকে আর্জেন্টিনা মাঠে নামবে মাথার উপর প্রত্যাশা আর শঙ্কার বিরাট চাপের বোঝা নিয়ে।

তবে আক্রমণাত্মক ফুটবল খেলতে আজকের ম্যাচে আর্জেন্টিনার ফরমেশনে পরিবর্তন আসতে পারে। আইসল্যান্ডের বিপক্ষে ৪-২-৩-১ ফরমেশনে খেলেছিল আর্জেন্টিনা। আজ ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-৪-৩ ফরমেশনে খেলতে পারে আলবিসিলেস্তারা।

আর্জেন্টিনার কোচ হোর্হে সাম্পাওলির একাদশে পরিবর্তন আনার ক্ষেত্রে পটু। আজ আর্জেন্টিনার একাদশে একাধিক পরিবর্তন আসতে পারে। ডি মারিয়ার পরিবর্তে আজ একাদশে সুযোগ পেতে পারেন ক্রিস্টিয়ান পাভন। সেরা একাদশে আসতে পারেন লো সেলসো ও লুকাস বিগলিয়াও।

আর্জেন্টিনার বিপক্ষে ভয়-ডরহীন ফুটবল খেলতে চায় ক্রোয়েশিয়া। এ ম্যাচে ক্রোয়েশিয়া জয় পেলে ২০ বছর পর ব্যাক টু ব্যাক ম্যাচে জয় তুলে নেওয়ার নজির স্থাপন করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ