1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

শিগগিরই বিয়ে করতে চান রণবীর

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ জুন, ২০১৮
  • ৭৩ Time View

২৭ বছরের মধ্যেই নাকি বিয়ে করতে চেয়েছিলেন। স্ত্রী, সন্তান নিয়েই ঘর করতে চেয়েছিলেন অল্প বয়সেই। কিন্তু, বয়স ৩০ পেরিয়ে গেলেও এখনও সাতপাকে বাঁধা পড়েননি রণবীর কাপুর। আর তাই এবার শিগগিরই বিয়ে করতে চান তিনি। বিয়ের পর স্ত্রী, সন্তান নিয়ে ঘর করতে চান হৃষি কাপুর পুত্র।

সম্প্রতি আলিয়া ভাট-এর সঙ্গে সম্পর্কে জড়ান রণবীর কাপুর। ‘ব্রহ্মাস্ত্র’-এর শুটিংয়ের সময় থেকেই নাকি আলিয়া এবং রণবীরের সম্পর্কের সূত্রপাত। যা নিয়ে বলিউডে জোর গুঞ্জন শুরু হয়েছে। আলিয়া এবং রণবীরের বাড়ি থেকে এ বিষয়ে কেউ কোনও মন্তব্য না করলেও, ভাট কন্যার সঙ্গে নাকি গাঁটছড়া বাঁধতে চান কাপুর পুত্র। যা নিয়ে নিতু কাপুর এবং রণবীরের বোন রিদ্ধিমা কাপুরও বেশ উচ্ছ্বসিত।

অন্যদিকে, আলিয়া এবং রণবীরের সম্পর্ক মেনে নিতে একেবারেই না-খুশ ভাট পরিবার। সম্প্রতি আলিয়ার বোন পূজা ভাটের কথা থেকেও সেই ইঙ্গিতই পাওয়া যায়। সূত্র : জি নিউজ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ