1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
সুইজারল্যান্ড সফর বাতিল করলেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলকে সতর্ক করে ভ্যান্স বললেন ‘আমরা ছাড়া তোমাদের আর কেউ নেই’ ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণে আগ্রহী স্পেন সংসদে সভাপতিকে ‘ঝুঁকিয়া’ সম্মান জানানোর বাধ্যবাধকতা নেই : স্পিকার দেশে ২ লাখ ৮৮ হাজার হেক্টর জমিতে গম চাষ হচ্ছে: সংসদে কৃষিমন্ত্রী সবার মতামত নিয়ে জাতীয় গণমাধ্যম কমিশন গঠন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী

ঘরে ফিরলেন আসিফ আকবর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ জুন, ২০১৮
  • ৭২ Time View

বাংলা গানের ‘যুবরাজ’ খ্যাত আসিফ আকবর ঘরে ফিরলেন। কেন্দ্রীয় কারাগার থেকে আজ বিকেলে বাসায় উদ্দেশ্য রওনা করেন তিনি। সোমবার বিকেলে আসিফ আকবরের ঘরে ফেরার সময়কার ছবি ফেসবুকে শেয়ার করছেন তার একান্তজন মইনুল হক রোজ।

তিনি জানিয়েছেন, আসিফ আকবরকে নিয়ে তারা এখন বাসার উদ্দেশ্যে রওনা হয়েছেন। গ্রেপ্তার হওয়ার পর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের যেভাবে পাশে থেকেছেন সবার প্রতি ভালোবাসা জানান আসিফ আকবর ও স্ত্রী বেগম সালমা আসিফ।

গাড়িতে আসিফ আকবরের সঙ্গে আছেন তার স্ত্রী সালমা আসিফ ও কাছের মানুষজন। ছবিতে আসিফকে বেশ হাস্যোজ্জল দেখা গেছে। আজ সোমবার সকালে তথ্যপ্রযুক্তি আইনে অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন আসিফ আকবর।

আদালত সূত্রে জানা গেছে, সোমবার ঢাকা মহানগর হাকিম কেশব রায় আসিফের জামিন আবেদন মঞ্জুর করেন। ১০ হাজার টাকা মুচলেকা দিয়ে জামিন পেয়েছেন শ্রোতাপ্রিয় এই শিল্পী। মামলায় পুলিশ প্রতিবেদন দাখিল করার আগ পর্যন্ত এ জামিন বহাল থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ