1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
এখনো ধুঁকছে আইএফআইসি ব্যাংক গোমতীর ভাঙনে বিলীনের পথে রঘুরামপুর, আতঙ্কে ৫ হাজার মানুষ ফুটবল খেলাকে কেন্দ্র করে সরাইলে দুই পক্ষের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ২৫ ইরান যুদ্ধে আমরা জিতেছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প বিশ্ববাজারে ১০০ ডলারের ওপরে জ্বালানি তেলের দাম জালিয়াতির তদন্তের মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ প্রতারণা ও জালিয়াতির অভিযোগের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলের পদত্যাগ ঢাকা-সিলেট মহাসড়ক প্রকল্পের কাজ শেষ হবে ২০২৯ সালে : সড়ক মন্ত্রী বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস–বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পারে না: রুমিন ফারহানা প্রায় ১০ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস

সিরিয়ায় বিমান হামলা নিহত ৩৫

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ জুন, ২০১৮
  • ৪৬ Time View

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি গ্রামে বিমান হামলায় ৩৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮০ জন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এই হামলা চালানো হয়।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে সংবাদ মাধ্যম ইনডিপেনডেন্ট এসব জানিয়েছে।

মানবাধিকার সংগঠনটি জানিয়েছে, ইদলিব প্রদেশের জারদানা এলাকায় প্রথম দফায় বিমান হামলা চালানো হয়। এরপর সেখানে মেডিকেল টিম গেলে আবারও হামলা চালানো হয়। আটটি হামলা চালানো হয় ওই এলাকায়। সেই সময় স্থানীয় বাসিন্দারা ইফতার করছিল।

‘হোয়াইট হেলমেট’ নামে পরিচিত সংস্থা এই বিমান হামলায় আহত শিশুদের ছবি প্রকাশ করেছে। এ ছাড়া হামলায় হাসপাতাল ও আবাসিক দালানগুলোর ধ্বংসস্তুপের ছবিও প্রকাশ করেছে তারা।

ওই প্রতিবেদনে বলা হয়, এসব বিমান হামলার জন্য কে দায়ী তা এখনও পরিষ্কার না। তবে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের ঘোষণা অনুযায়ী ইদলিব, হোমস, লাতাকিয়া, আলেপ্পো ও হামা এলাকায় সহিংসতা বন্ধের কথা ছিল। ইদলিব এলাকায় সিরিয়ান ও রাশিয়ার বিমান চলাচল দেখা যায়।

২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে কয়েক লাখ মানুষ নিহত হয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, এই যুদ্ধের বলি হয়ে বাস্তুচ্যুত হয়েছে এক কোটির বেশি মানুষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ