1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ

রিয়াল ছাড়ার ঘোষণা জিদানের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ জুন, ২০১৮
  • ৫১ Time View

রিয়াল মাদ্রিদকে টানা তিন মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর পর সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন জিনেদিন জিদান। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে রিয়াল ছাড়ার কথা জানান জিদান।

২০১৬ সালের জানুয়ারিতে স্প্যানিশ ক্লাবটির দায়িত্ব নেওয়ার পর দলটিকে টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ ও একটি লা লিগাসহ মোট নয়টি শিরোপা জেতান ফরাসি এই কোচ।

পদত্যাগের ঘোষণায় জিদান বলেন, আমি এই ক্লাবকে ভালোবাসি। আমি মনে করি, এই দলের জয়ের ধারা ধরে রাখা প্রয়োজন কিন্তু এখানে পরিবর্তনের প্রয়োজন। নতুন কোচ, অন্য কর্মপদ্ধতির প্রয়োজন। আর একারণেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।

৪৫ বছর বয়সী জিদান রিয়ালের দায়িত্ব নেওয়ার মধ্য দিয়েই প্রধান কোচ হিসেবে যাত্রা শুরু করেন। রাফায়েল বেনিতেসের উত্তরসূরি হিসেবে যোগ দেওয়ার পর থেকে সান্তিয়াগো বের্নাবেউয়ে তার সময়টা কেটেছে দারুণ। চলতি মৌসুমে লিগে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার শিরোপা জয়ে কোনো চ্যালেঞ্জ জানাতে না পারলেও মৌসুম শেষে আবারও ইউরোপ সেরা হয়ে দারুণভাবে মৌসুম শেষ করে জিদানের দল।

প্রধান কোচ হিসেবে কখনোই চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ার স্বাদ না পাওয়া জিদানের অধীনে প্রথম ক্লাব হিসেবে টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জিতে ইতিহাস গড়ে রিয়াল মাদ্রিদ। তার অধীনে ১০৪ জয়ের পাশাপাশি ২৯ ম্যাচ ড্র করে মাদ্রিদের ক্লাবটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ