1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণে আগ্রহী স্পেন সংসদে সভাপতিকে ‘ঝুঁকিয়া’ সম্মান জানানোর বাধ্যবাধকতা নেই : স্পিকার দেশে ২ লাখ ৮৮ হাজার হেক্টর জমিতে গম চাষ হচ্ছে: সংসদে কৃষিমন্ত্রী সবার মতামত নিয়ে জাতীয় গণমাধ্যম কমিশন গঠন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী চুক্তি বাস্তবায়নে সুইজারল্যান্ডে বসছে ওয়াশিংটন-তেহরানের প্রতিনিধিরা লোহিত সাগরে দুই যুদ্ধজাহাজ পাঠাচ্ছে জার্মানি ‘রকস্টার’কে টপকে মাল্টিপ্লেক্সে রাজত্ব করছে ‘রইদ’ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ সিটি গ্রুপকে সচল রাখতে ২৬,৬০০ কোটি টাকার ঋণ পুনর্গঠনে ৩৬ ব্যাংক

হাশমির হাত ধরে বলিউডে পা রাখতে যাচ্ছেন বেদিকা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ মে, ২০১৮
  • ৬৭ Time View

ভারতের দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী বেদিকা কুমার। ২০০৬ সালে তামিল ভাষার ‘মাদ্রাজি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি। পরের বছরই তেলেগু ভাষার একটি সিনেমাতে নাম লেখান এই অভিনেত্রী। এরপর মালায়ালাম, কন্নড় ভাষার বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন বেদিকা।

এবার বলিউড সিনেমায় পা রাখতে যাচ্ছেন বেদিকা কুমার। ‘দ্য বডি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হতে যাচ্ছে তার। এতে জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমির বিপরীতে অভিনয় করবেন তিনি। ভারতীয় একাধিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

অভিষেক প্রসঙ্গে বেদিকা কুমার বলেন, ‘আমি এমন একটি প্রজেক্টের জন্যই অপেক্ষা করছিলাম। আমি মনে করি, এটি আমার জন্য যথাযথ। আর এজন্য আমি খুবই উচ্ছ্বসিত ও আনন্দিত। পরিচালক জীতু জোসেফ, প্রযোজক সুনির ও ভায়াকম১৮ মোশন পিকচার্সের টিমকে ধন্যবাদ আমাকে এমন সুযোগ করে দেয়ার জন্য।

ইমরান হাশমি চমৎকার একজন অভিনেতা। তার সঙ্গে অভিনয় করার জন্য উন্মুখ হয়ে আছি। আমি এতটাই উচ্ছ্বসিত যে, সিনেমাটির শুটিংয়ের জন্য আর অপেক্ষা করতে পারছি না।’

পরিচালক জোসেফ বলেন, ‘সিনেমাটিতে বেদিকা কুমার একজন কলেজ পড়ুয়া শিক্ষার্থী। সরল একটি মেয়ে। আর বেদিকা এই সিনেমাটির জন্য একেবারে উপযুক্ত।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ