1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

আমি এখনও শতভাগ সুস্থ নই: নেইমার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ মে, ২০১৮
  • ৫৪ Time View

দুইমাস মাঠের বাহিরে থেকে ফিরে নিজ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ের হয়ে প্রস্তুতি নামেন নেইমার, আর তার একদিন পরেই ব্রাজিলে ফিরে যোগ দেন দলের বিশ্বকাপ প্রস্তুতির ক্যাম্পে।

ব্রাজিলের ফিটনেস কোচ ফ্যাবিও মাহসেরেজিয়ান জানিয়েছেন, বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচেও নেইমারকে পাওয়া যাবে। তবে ব্রাজিল ভক্তদের কপালে আবারো চিন্তার ভাঁজ ফেলে দিয়ে নেইমার নিজেই জানালেন, এখনও শতভাগ ফিট নন তিনি।

নেইমার বলেন, আমি এখনও শতভাগ সুস্থ নই, সময়ের সাথে তা হয়ে যাব। এখনও পুরোপুরিভাবে আগের মতো খেলতে ভয় পাচ্ছি আমি, তবে আশা হচ্ছে মূল পর্ব শুরু হতে আরও কিছুদিন সময় হাতে আছে। কিছুদিন লাগবে আমার পূর্বের অবস্থায় ফিরে যেতে, তবে মাঠে নামার জন্য আমি সবসময় প্রস্তুত, কোনো কিছুই আমাকে খেলা থেকে বিরত রাখতে পারবে না।

লন্ডনে বিশ্বকাপের প্রস্তুতি ঘাঁটি গাড়তে যাওয়ার জন্য ব্রাজিল ছাড়ার আগে নেইমার এভাবেই বিশ্বকাপে তার খেলার সম্ভাবনা নিয়ে কথা বলেন। তিনি আরও বলেন, শারীরিকভাবে আমি খুব ভাল আছি। আমার পা এখন ঠিক আছে। অবশ্যই আমাকে এসব বিষয়ের সাথে কিছুটা মানিয়ে নিতে হবে। তবে এখনও মাঝে মাঝে কিছুটা অস্বস্তি লাগছে, তবে এটা কখনই আমাকে মাঠে নামা হতে আটকাতে পারবেনা।

আগামী ১৭ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের রাশিয়া বিশ্বকাপ যাত্রা শুরু করবে সেলেসাওরা। গ্রুপ ‘ই’-তে ব্রাজিলের বাকি দুই প্রতিপক্ষ কোস্টারিকা এবং সার্বিয়া। গ্রুপ পর্বের খেলা শুরু হওয়ার আগে অবশ্য ক্রোয়েশিয়া এবং অষ্ট্রিয়ার বিপক্ষে দুটি প্রীতিম্যাচ খেলবে তিতের শীর্ষরা।

২০১৪ সালে নিজ দেশের বিশ্বকাপে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে পিঠের ইনজুরিতে পড়ে কোয়ার্টার ফাইনালেই শেষ হয় নেইমারের বিশ্বকাপ অভিযান। তার অনুপস্থিতিতে সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হয় ব্রাজিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ