1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

আঙুলের ছাপে ব্যাংকে টাকা মিলবে নিরক্ষর গ্রাহকদের

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ মে, ২০১৮
  • ৫৫ Time View

নিরক্ষর গ্রাহকদের আঙুলের ছাপ নিয়ে (টিপসই) চেকের মাধ্যমে ব্যাংকে লেনদেন সুযোগ করে দেয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নিরক্ষর গ্রাহকদের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য বায়োমেট্রিকস, চক্ষু শনাক্তকরণ বা মুখমণ্ডল যাচাই সিস্টেম চালু করতে হবে। তবে সুনির্দিষ্ট সময়ের মধ্যে নিরক্ষর গ্রাহকদের স্বাক্ষর করার উপযুক্ত করে তুলতে হবে। আজ সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়, দেশের সব মানুষকে আর্থিক সেবার আওতায় আনার জন্য এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। স্বাক্ষরদানকারী গ্রাহকের মতো নিরক্ষর গ্রাহকরা ব্যাংকে এসে চেক দিতে পারবেন। এ ক্ষেত্রে নিরক্ষর গ্রাহকরা পরিচিতজন সঙ্গে নিয়ে এসে বা ব্যাংকের কর্মকর্তাদের মাধ্যমে চেক লিখে নেবেন। চেক লেখার পর সংশ্লিষ্ট কর্মকর্তার ওই গ্রাহককে চেক পড়ে শোনাতে হবে। এরপর নির্ধারিত স্থানে বামহাতের বৃদ্ধাঙ্গুলির ছাপ দিয়ে তা কাউন্টারে দিতে হবে। কর্মকর্তারা ওই টিপসই যাচাই এবং তার পরিচয় নিশ্চিত হওয়ার পর টাকা প্রদান করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, কোনো কারণে গ্রাহক ব্যাংকে আসতে অক্ষম হলে ব্যাংকের কর্মকর্তারা বাড়িতে গিয়ে চেক পূরণ করে আনবেন এবং গ্রাহক মনোনীত ব্যক্তির হাতে চেকের টাকা প্রদান করবেন। এ ছাড়া নিরক্ষর গ্রাহক যাতে সুনির্দিষ্ট সময়ের মধ্যে স্বাক্ষর করতে সক্ষম হন সেই পদক্ষেপ গ্রহণ করবে ব্যাংক। এ জন্য প্রয়োজনে বিভিন্ন এনজিওর সহযোগিতা নেয়া যাবে। ওই প্রজ্ঞাপনে নিরক্ষর গ্রাহকরা যাতে লেনদেন করতে পারেন এ জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে ব্যাংকগুলোকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ