1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিলেট সিটিতে ভোটের হাওয়া, বিএনপিতে জটিল সমীকরণ ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, দেওয়া হবে দৈনিক ২০০ টাকা ভাতা হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে ইরানের হামলা এখনো ধুঁকছে আইএফআইসি ব্যাংক গোমতীর ভাঙনে বিলীনের পথে রঘুরামপুর, আতঙ্কে ৫ হাজার মানুষ ফুটবল খেলাকে কেন্দ্র করে সরাইলে দুই পক্ষের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ২৫ ইরান যুদ্ধে আমরা জিতেছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প বিশ্ববাজারে ১০০ ডলারের ওপরে জ্বালানি তেলের দাম জালিয়াতির তদন্তের মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ প্রতারণা ও জালিয়াতির অভিযোগের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলের পদত্যাগ

নেপালে আবারো বিমান বিধ্বস্ত: নিহত ২

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ মে, ২০১৮
  • ৪৪ Time View

নেপালে আবারো পণ্যবাহী একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত দুই ব্যাক্তি নিহত হয়েছে। আজ বুধবার দেশটির হুমলার বাহুন খারকা এলাকায় এ ঘটনা ঘটেছে।

নেপালের বেসামরিক বিমান কর্তৃপক্ষের উপ-মহাপরিচালক রাজন পোখারেল বলেছেন, বিধ্বস্ত বিমানটি মাকালু এয়ারের। হুমলার বাহুন খারকা এলাকার সিমিকোট পাসে পণ্যবাহী এই বিমান বিধ্বস্ত হয়েছে।

তিনি বলেন, বিমানটি ১২ হাজার ৮০০ ফুট উপর দিয়ে উড়ছিল। এক ইঞ্জিনবিশিষ্ট বিমানটি হুমলা জেলার সিমিকোটে যাওয়ার উদ্দেশে সুরখেত থেকে উড্ডয়ন করেছিল।

কাঠমান্ডু পোস্ট বলছে, সুরখেত থেকে পণ্যবাহী ওই বিমান স্থানীয় সময় বুধবার সকাল ৬টা ১২ মিনিটে যাত্রা শুরু করে। সকাল ৬টা ৫৫ মিনিটে সিমিকোটে অবতরণের কথা ছিল বিমানটির। পণ্যবাহী এই বিমানের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায় স্থানীয় সময় সকাল ১১টার পরে।

এর আগে গত ১২ মার্চ নেপালের কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়। ইউএস-বাংলার এ বিমান দুর্ঘটনায় ২৬ বাংলাদেশিসহ ৫১ জন নিহত ও ২০ জন আহত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ