1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজধানীর রায়েরবাজার কৃষিমার্কেটে আগুন আলোচনার নামে ইরানের শীর্ষ নেতাদের হত্যার ফাঁদ: ইরানের স্পিকার গণহত্যা দিবস আজ, ৫৫ বছরেও মেলেনি আন্তর্জাতিক স্বীকৃতি গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ-আহতদের সন্তানদের অবৈতনিক শিক্ষার নির্দেশ শিক্ষামন্ত্রীর ২৫ মার্চের শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শ্রদ্ধা মার্চের ২৩ দিনে রেমিট্যান্স এলো ৩৪ হাজার ৫০২ কোটি টাকা দ্বিতীয় দফায় ভারতে তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার, কেমন আছেন অভিনেত্রী স্বাধীনতা দিবসের আলোচনাসভার তারিখ পরিবর্তন করল বিএনপি স্বাধীনতা দিবসে দুই দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের

গাজীপুরে সন্ত্রাসীদের জড়ো করছে বিএনপি: নানক

Reporter Name
  • Update Time : বুধবার, ২ মে, ২০১৮
  • ৫০ Time View

গাজীপুর সিটি নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশ থেকে সন্ত্রাসীদের জড়ো করেছে বিএনপি বলে অভিযোগ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আজ বুধবার দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

তিনি বলেন, সরকারি সম্পদ ধ্বংস এবং আগুনে মানুষ পুড়িয়ে নাশকতা মামলার দাগী অপরাধীদের সারা দেশ থেকে এনে গাজীপুরে জড়ো করছে বিএনপি। আমরা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে অবিলম্বে এই সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।

নানক বলেন, স্থানীয় সরকার-ব্যবস্থা স্থানীয় জনগণের জন্য সেবামূলক প্রতিষ্ঠান। গাজীপুরের সেই প্রতিষ্ঠানে বিএনপির মেয়র নির্বাচিত হয়ে রাজনীতির কর্মকাণ্ডের কেন্দ্রস্থল হিসেবে ব্যবহার করেছে। মানুষ সেবা পায় নাই। তাই গাজীপুরের জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমরা বিশ্বাস করি গাজীপুরের জনগণ বিএনপির কর্মকাণ্ডে তাদের আর দেখতে চায় না।

ভরাডুবি জেনে বিএনপি অপরাজনীতির পথ বেছে নিয়েছে দাবি করে তিনি বলেন, আমরা দেশবাসীকে বলতে চাই বিএনপির শাসন মানে লুটপাট, সন্ত্রাস ও দুর্নীতির শাসন। বিএনপি ক্ষমতায় থাকাকালে হাওয়া ভবন সৃষ্টি করে যে সন্ত্রাস দুর্নীতি ও অপরাজনীতি করেছে এর জন্য দেশের মানুষ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

নানক বলেন, আমরা বিশ্বাস করি আগামী সিটি নির্বাচনে বিএনপি তাদের নিশ্চিত ভরাডুবির আভাস পেয়ে তারা অপরাজনীতির পথ বেছে নিয়েছে। আমরা এই অপরাজনীতির তীব্র নিন্দা জানাই।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, বিএনপি হতাশাগ্রস্ত অবস্থা থেকে আবোল-তাবোল বকছে। তারা শ্রমিকের অধিকার চেয়ে সমাবেশ করতে চেয়েছে। তারা আসলে শ্রমিক অধিকারের জন্য নয়, শ্রমিকের অধিকার হরণের জন্য সব সময় সচেষ্ট ছিল।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ