1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

পদ্মা-মেঘনায় ইলিশ ধরা শুরু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ মে, ২০১৮
  • ৩৬ Time View

জাটকা রক্ষায় দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর আজ মঙ্গলবার ভোরে চাঁদপুরের পদ্মা-মেঘনাসহ ইলিশ বিচরণের ৫টি অভয়াশ্রমে মাছ ধরা শুরু হয়েছে।

ভোরে চাঁদপুর উত্তরের ষাটনল থেকে দক্ষিণে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত দীর্ঘ ১০০ কিলোমিটার নদীতে ব্যাপক উৎসবমুখর পরিবেশে মাছ ধরা শুরু করেছেন জেলেরা। এ সময় জাল নৌকা নিয়ে জেলেদের ব্যস্ত সময় পার করতে দেখা গেছে।

এদিকে ইলিশ ধরা শুরু হলেও সঙ্গে অন্যান্য মাছও পাচ্ছেন জেলেরা। তাদের প্রত্যাশা সামনের দিনগুলোয় আরও বেশি মাছ ধরা পড়বে।

অন্যদিকে, নদীপাড়ে মাছের আড়তগুলোও জমতে শুরু করেছে। দুই মাস পর মাছ ধরা শুরু হওয়ায় আড়তদাররা বেশ খুশি।

ইলিশ গবেষক ও মৎস্য গবেষণা ইনস্টিটিউট, নদীকেন্দ্র, চাঁদপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আনিছুর রহমান জানান, চলতি বছর জাটকা সংরক্ষণের ফলে ইলিশের উৎপাদন ৫ লাখ টন ছাড়িয়ে যাবে।

তিনি জানান, গত বছর উৎপাদনের এই হার ছিল চার লাখ ৯৫ হাজার টন।

প্রসঙ্গত মা ইলিশ রক্ষায় ২২ দিন এবং জাটকা সংরক্ষণে আরও দুই মাস অর্থাৎ মার্চ-এপ্রিল অভয়াশ্রমগুলোয় সবধরনের মাছ ধরা বন্ধ রেখেছিল সরকার। এ সময় ইলিশ ও জাটকা পরিবহন, বিপণন, মজুদও নিষিদ্ধ ছিল। তবে এ নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ফের নদীতে মাছ শিকারে ব্যস্ত হয়ে উঠবে এই পদ্মা-মেঘনাপাড়ের অর্ধ লক্ষাধিক জেলে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ