1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

ভালুকায় দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা : নিহত ৪

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ মে, ২০১৮
  • ৫০ Time View

ময়মনসিংহের ভালুকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে একটি বাস ধাক্কা দেওয়ায় ৪ যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সিডস্টোর বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাস চালকের সহকারী রুবেল হোসেন (২৪), ময়মনসিংহ সদর উপজেলার ফারুক আহম্মেদ (২৮) ও ঈশ্বরগঞ্জ উপজেলার তোফায়েল আহম্মেদ (২৭)। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।

ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রকিবুল হাসান বলেন, ‘সিডস্টোর বাজারসংলগ্ন এলাকায় রাস্তার পাশে একটি ট্রাক দাঁড় করিয়ে রাখা হয়েছিল। এ সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী সৌখিন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাসের ৪ যাত্রী নিহত হয়।

আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ