1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

রোহিঙ্গা শিবির পরিদর্শনে আসছে নিরাপত্তা পরিষদের দল

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ এপ্রিল, ২০১৮
  • ৩৬ Time View

রোহিঙ্গা সংকট সরেজমিনে দেখতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যদের একটি প্রতিনিধি দল আজ শনিবার বাংলাদেশ সফরে আসছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রতিনিধি দলটি একটি বিশেষ ফ্লাইটে সরাসরি কক্সবাজারে পৌঁছাবে। কক্সবাজারে প্রতিনিধি দলকে স্বাগত জানাবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

এ দলে রয়েছেন জাতিসংঘে যুক্তরাজ্যের স্থায়ী প্রতিনিধি। এ ছাড়া এই দলে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ফ্রান্সের প্রতিনিধিও রয়েছেন। থাকছেন নেদারল্যান্ডস, কুয়েত, বলিভিয়া, ইথিওপিয়া, কাজাখাস্তান, পেরু, পোলান্ড, সুইডেন ও আইভরি কোস্টের প্রতিনিধিও।

জানা গেছে, এ প্রতিনিধিদলের সফরে সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে রাখাইনে মিয়ানমারের সেনাদের চালানো সহিংসতার চিত্র এবং মানবিক সংকট মোকাবিলায় গৃহীত পদক্ষেপের বিস্তারিত তুলে ধরবে বাংলাদেশ সরকার। একই সঙ্গে রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন এবং কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নে নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ কামনা করা হতে পারে।

সূত্র জানায়, নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য এবং ১০টি অস্থায়ী সদস্যের সমন্বয়ে গঠিত প্রতিনিধিদলের সদস্যরা ২৯ এপ্রিল ঢাকায় আসার পর ওই দিনই কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। প্রতিনিধিদলের সদস্যরা ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

উল্লেখ্য, এপ্রিলের জন্য এই পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত পেরুর রাষ্ট্রদূত গুস্তাভো মেজা-কুয়াদ্রা।

প্রসঙ্গত, গত বছরের ২৫ আগস্ট থেকে রাখাইনে মিয়ানমারের সেনাদের চালানো জাতিগত নিধনযজ্ঞের মুখে প্রায় ৭ লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এর আগে বিভিন্ন সময়ে আরো ৩ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসেছে। সব মিলিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা এখন ১০ লাখের বেশি।

বাংলাদেশে আশ্রয় নেওয়া এই বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীর দুঃখ-দুর্দশা স্বচক্ষে দেখতে গত ৬ এপ্রিল জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদিও এর আগে বাংলাদেশ ও মিয়ানমার সফরে আসার ব্যাপারে সবুজ সংকেত দেয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ