1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

‘বাংলাদেশের প্রতিটি খাত এগিয়ে নিতে প্রধানমন্ত্রী সক্ষম হয়েছেন’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ এপ্রিল, ২০১৮
  • ৩৪ Time View

বাংলাদেশের প্রতিটি খাত এগিয়ে নিতে প্রধানমন্ত্রী সক্ষম হয়েছেন বলে মন্তব্য করেছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। আজ বুধবার দুপুরে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারী কলেজে নব নির্মিত মেডিকেল সেন্টারের উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে কিট বক্স বিতরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, দেশ স্বাধীনের পর থেকে কোন শাসক বা সরকার দেশ সঠিক ভাবে চালাতে পারেনি। প্রাণী সম্পদ অধিদপ্তরের মহা-পরিচালক হীরেশ রঞ্জন ভৌমিক এর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আনোয়ার হোসেন, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ্ব সাইদুল করিম মিন্টু, কলেজ অধ্যক্ষ আবদুল হাই। এর আগে মন্ত্রী ৫৩ লাখ ৭৫ হাজার টাকা ব্যায়ে নব নির্মিত মেডিকেল সেন্টারের উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ