1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

পটুয়াখালীতে রাজীবের নামে হচ্ছে সড়ক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ এপ্রিল, ২০১৮
  • ৩৬ Time View

ঢাকায় দুই বাসের চাপায় হাত হারিয়ে জীবন দেয়া তিতুমীর কলেজের মেধাবী ছাত্র রাজীব হোসেনের পটুয়াখালীর বাউফলের বাড়ির সামনের আধাপাকা সড়ক পুরো পাকা এবং সেটি রাজীবের নামে নামকরণ ও বাড়িতে গভীর নলকূপ স্থাপনের ঘোষণা দিয়েছেন বাউফল উপজেলা চেয়ারম্যান। আজ বুধবার পারিবারিক কবরস্থানে রাজীবকে সমাহিত করে তার পরিবার।

বুধবার সকাল ৯টায় বাউফল সদরের পাবলিক মাঠে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ পড়ান মাওলানা মো. রুহুল আমিন সিরা‌জি।

সেখানে রাজীবের ছোট দুই ভাই মেহেদি ও আবদুল্লাহ, চিফ হুইপ ও স্থানীয় এমপি আ স ম ফিরোজ, পটুয়াখালীর জেলা প্রশাসক মো. মাসুমুর রহমান, পু‌লিশ সুপার মো. মাঈনুল হাসনসহ স্বজনরা উপস্থিত ছিলেন।

বাউফল উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মজিবুর রহমান আরটিভি অনলাইনকে বলেন, রাজীবের পাশে পুরো বাউফলবাসী রয়েছেন। এ পরিবারটি খুবই গরিব, তাই এলাকার সকল জনপ্রতিনিধি ও বর্তমান সরকার রাজিবের দুই ভাই পাশে থাকবেন, এমনটাই আমি প্রত্যাশা করছি। রাজিবের বাড়ি থেকে মূল সড়ক পর্যন্ত দাসপাড়ার এ সড়কটির আজ থেকে নাম হবে ‘রাজীব হোসেন সড়ক’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ