1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

মানিকগঞ্জে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ মার্চ, ২০১৮
  • ৩৮ Time View

বিদ্যুতের চাহিদা মেটাতে সরকার আরও দশটি নতুন কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার সিদ্ধান্ত নিয়েছে। মানিকগঞ্জ জেলার সিংগাইরে ১৬২ মেগাওয়াট ক্ষমতার ডুয়েল-ফুয়েলভিত্তিক আপিপি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হচ্ছে।

বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রকল্পটি অনুমোদন দেয়া হয়েছে। বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, চায়না কোম্পানি কনসোর্টিয়াম অব চ্যাংজু হু টাং কোল পাওয়ার লিলিমিটেড এবং বাংলাদেশের কোম্পানি বাংলাদেশ অ্যান্ড চেস পাওয়ার লিমিটেড এ কেন্দ্র স্থাপন করবে।

১৫ বছর মেয়াদি এই বিদ্যুৎ কেন্দ্র থেকে সরকার ৮ টাকা ২৮৬৮ পয়সায় প্রতি কিলোওয়াট বিদ্যুৎ কিনবে। সূত্রে জানা গেছে, প্রস্তাবিত বিদ্যুৎ কেন্দ্রের জন্য স্পন্সর নিজ খরচে ও নিজ উদ্যোগে জমি সংগ্রহ, প্রয়োজনীয় তরল জ্বালানি পরিবহন নিশ্চিতকরণ, পাওয়ার ইভ্যাকুয়েশনের জন্য প্রয়োজনীয় ট্রান্সমিশন লাইন সাব স্টেশন নির্মাণ করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ