1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

ইউএস বাংলা এয়ারক্রাফট উড্ডয়নের উপযোগী ছিল : সিএএবি চেয়ারম্যান

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ মার্চ, ২০১৮
  • ৪০ Time View

ত্রিভুবন আন্তর্জাতিক বিমান বন্দরে বিধ্বস্ত ইউএস বাংলা ড্যাশ মডেলের এয়ারক্রাফটটি ঢাকা ত্যাগ করার আগে উড়ার সম্পূর্ণ উপযোগী ছিল। সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ (সিএএবি) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসান মঙ্গলবার এখানে একথা বলেন।
সিএএবি সদর দপ্তরে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ‘এয়ার ক্রাফটটি উড়ার আগে নিরাপত্তার সব প্রক্রিয়া আমরা পর্যবেক্ষণ করেছি।’
এয়ারক্রাফটটি কাঠমান্ডুর উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে সকালে একই এয়ারক্রাফট ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘যদি এয়ারক্রাফটটি উড়ার উপযোগী না হতো তাহলে এটি চট্টগ্রাম রুটে উড়তে ব্যথ হতো।’
সিএএবি চেয়ারম্যান বলেন, দুর্ঘটনাকবলিত এয়ারক্রাফটটির ব্লাক বক্স নির্মাতা প্রতিষ্ঠান কানাডার বোমবারডিয়ারে পাঠানো হবে।
তিনি বলেন, ‘ব্লাক বক্স ডিকোডিংয়ের পরে আমরা বলতে পারবো বিমানটি বিধ্বস্ত হওয়ার পেছনে যান্ত্রিক ত্রুটি ছিল নাকি মানুষের ভুল ছিল।’
নাইম বলেন, এই দুর্ঘটনা তদন্তে নেপাল সরকার ইতোমধ্যেই একজন সাবেক সচিবের নেতৃত্বে ৬ সদস্যের কমিটি গঠন করেছে। ‘আমাদের পক্ষ থেকে আমরা তিন সদস্যের টিম গঠন করেছি। টিমের সদস্যরা এখন কাঠমান্ডু রয়েছেন।’
তিনি বলেন, ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন এর আইন অনুযায়ী, আমরা নেপালে তদন্ত পরিচালনা করতে পারি না। যে দেশে দুর্ঘটনা ঘটে, সেই দেশেরই তদন্তের দায়িত্ব পালন করতে হয়। তবে আমাদের টিম নেপালের তদন্ত দলকে সহযোগিতা দেবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ