1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ফিলিস্তিনের প্রধানমন্ত্রীর গাড়িবহরে বিস্ফোরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮
  • ৪৪ Time View

গাজা উপত্যকায় প্রবেশের সময় ফিলিস্তিনের প্রধানমন্ত্রী রামি হামদাল্লাহ’র গাড়িবহরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গাজা উপত্যকা থেকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিনিধি ওয়ায়েল দাহদো বলেন, ‘ফিলিস্তিনের প্রধানমন্ত্রী হামদাল্লাহ ও তার গাড়িবহর ইসরায়েল সীমান্ত লাগোয়া গাজা উপত্যকার বেইত হ্যানোন এলাকা পাড়ি দেয়ার সময় বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ হয়েছে।

ফিলিস্তিনি গোয়েন্দা কর্তৃপক্ষের প্রধান মাজেদ ফারাজ ওই গাড়িবহরে ছিলেন। আল-জাজিরার প্রতিনিধি ওয়ায়েল দাহদো বলেন, বিস্ফোরণে বেশ কয়েকজন হালকা আহত হয়েছেন।

বিস্ফোরণের ঘটনা ঘটলেও উপত্যকায় একটি বর্জ্য পানি শোধনাগার উদ্বোধনের জন্য এগিয়ে যায়। তবে এ বিস্ফোরণের জন্য ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সমর্থিত পশ্চিম তীরের রাজনৈতিক দল ফাতাহ গাজা উপত্যকার ক্ষমতাসীন দল হামাসকে দায়ী করেছে।

ফাতাহর কেন্দ্রীয় কমিটির সদস্র হুসেইন আল শেইখ বলেছেন, এ ধরনের অপরাধমূলক কাজের জন্য সম্পূর্ণরূপে হামাস দায়ী। এটা খুবই বিপজ্জনক একটি কাজের উদাহরণ। এর ওপর ভিত্তি করে অনেক সিদ্ধান্ত এবং নীতি-মালা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ