1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

নেপালে বিমান বিধ্বস্ত হওয়ায় সাকিব-তামিম-মুশফিকরাও শোকাহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮
  • ৬০ Time View

নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলার বিমান বিধ্বস্ত হয়ে সোমবার প্রাণ হারায় ৪৯ জন। এতে শোকাহত বাংলাদেশের ক্রিকেটাররাও।
সাকিব আল হাসান ফেসবুকে লিখেছেন, খবরটি জানতে পেরে ভীষণ মর্মাহত! ক্ষতিগ্রস্থ সকলের উদ্দেশ্যে জানাই আমার আর শিশির এর গভীর সমবেদনা। আহত সবার দ্রুত সুস্থতা কামনা করি এবং মহান সৃষ্টিকর্তা যেন এই বিপর্যয় কাটিয়ে উঠতে তাদের পরিবারের সদস্যদের সাহস যোগায়, সেই প্রার্থনা করছি!

বিধ্বস্ত বিমানের ছবি দিয়ে ফেসবুকে মুশফিকুর রহিম লিখেছেন, সবাই তাদের জন্য দোয়া করবেন।

টুইটারে তামিম ইকবাল লিখেছেন, বিএস ২১১ ফ্লাইটের সব যাত্রী ও পরিবারের বেদনা অনুভব করছি। সৃষ্টিকর্তা তাদের শান্তিতে রাখুন এবং যারা এ ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে বেঁচে ফিরেছেন তারা যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন। আপনাদের সবার জন্য প্রার্থনা।

মুস্তাফিজুর রহমান ফেসবুকে লিখেছেন, যারা বেঁচে আছেন তারা যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন। আল্লাহ বিদেহী আত্মাদের শান্তিতে রাখুন। আমরা শোকাহত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ