1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

রুয়ান্ডায় বজ্রপাতে ১৬ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ মার্চ, ২০১৮
  • ৫৮ Time View

রুয়ান্ডার দক্ষিণাঞ্চলীয় পাহাড়ি শহর নিয়ারুগুরুর সেভেন্থ-ডে অ্যাডভেন্টিস্ট চার্চে বর্জ্রপাতের ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৪০ জন। খবর এএফপি।

স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, ওই গির্জায় বজ্রপাত প্রতিরোধ করার মতো প্রয়োজনীয় যন্ত্র বা ডিভাইস নেই। এ কারণেই ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটেছে। স্থানীয় প্রায় সব গির্জা একই পরিস্থিতিতে রয়েছে।

দুই সপ্তাহের কম সময়ের মধ্যে রুয়ান্ডায় ভবন নির্মাণ নীতিমালা এবং শব্দ দূষণ প্রতিরোধে ব্যর্থ হওয়ার দায়ে সাতশোর বেশি গির্জা বন্ধ করে দেয়া হয়েছে। কর্তৃপক্ষ বলছে, বিষয়টি নিয়ে সচেতনতাও অনেক কম রয়েছে।

বজ্রপাতসহ নানা ধরণের দুযোর্গ প্রবণ এলাকা রুয়ান্ডার দক্ষিণাঞ্চলীয় পাহাড়ি শহর নিয়ারুগুরু। স্থানীয় মেয়র হাবিটেগেকো জানিয়েছেন, নিহতদের মধ্যে অধিকাংশই ঘটনাস্থলে মারা গেছে। দু’জন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন। এর আগে শুক্রবারেও বজ্রপাতে সেখানে এক ছাত্র নিহত হয়।

বার্তা সংস্থা এএফপিকে শহরের মেয়র জানান, চিকিৎসকরা জানিয়েছেন আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি আরও বলেন, শুক্রবার বজ্রপাতের ঘটনায় তিন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ