1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁর ৪ সঙ্গী গ্রেপ্তার বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন গোপনে বিয়ের গুঞ্জন সাই পল্লবীকে ঘিরে, আসল কারণ জানালেন অভিনেত্রী চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

হাজারীবাগে ছুরিকাঘাতে নিরাপত্তাকর্মী আহত

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ মার্চ, ২০১৮
  • ৪৮ Time View

রাজধানীর হাজারীবাগে মোটরসাইকেল চোরের ছুরিকাঘাতে মুরাদ হোসেন (২২) নামে এক নিরাপত্তাকর্মী গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেছে।

স্থানীয়রা জানান, শনিবার ভোর ৫টার দিকে বউবাজারের বালুরমাঠ এলাকায় একটি ভবন থেকে শিবলু (২৮) নামে এক চোর মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় নিরাপত্তাকর্মী মুরাদ হোসেন বাধা দিতে গেলে ওই দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে। পরে মুরাদের চিৎকারে আশপাশের লোকজন এসে শিবলুকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। তাকে পুলিশ হেফাজতে ঢামেকে ভর্তি করা হয়েছে। এ ছাড়া গুরুরত আহত নিরাপত্তাকর্মী মুরাদও ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন আছে। তার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে।

সাইদুর নামে এক ব্যক্তি জাগো নিউজকে বলেন, ‘পাশের বাসা থেকে চিৎকার শুনে দ্রুত বের হয়ে দেখি এক ব্যক্তি দারোয়ানকে ছুরি মেরে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করছে। পরে আরও লোকজন আসলে তাকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছি’।

ঢামেক পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জাগো নিউজকে বলেন, এ ঘটনায় দু’জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিবলুকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ