1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলার মাঠে হচ্ছে না জাতীয় যুব মেলা: আমিনুল হক গাবতলী-নারায়ণগঞ্জ মেট্রোরেলে বিশ্বব্যাংকের অর্থায়ন চেয়ে সরকারের চিঠি সিলেট-মাস্কাট রুটে ফ্লাইট বাড়ালো সালামএয়ার ‘ধুরন্ধর সিনেমা দেখলেই বুঝবেন ভারত খুব শক্তিশালী দেশ’ ভারতের বিপক্ষে ধুঁকতে থাকা নিউজিল্যান্ড পেল আরেকটি দুঃসংবাদ মাহবুব-উল আলম হানিফকে মৃত্যুদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ আদালতে আসামিদের ডিজিটাল হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার: আইনমন্ত্রী আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন চীনের মিন লিয়াও বিভক্ত বিশ্বে অভিন্ন ভবিষ্যতের জন্য সেতুবন্ধ তৈরিতে সংলাপ অনুষ্ঠিত এআই ক্যামেরার নিয়ন্ত্রণে আসছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে

মোদির নামে ‘শ্রী’ না জোড়ায় সাতদিনের বেতন কাটা!

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ মার্চ, ২০১৮
  • ৬৫ Time View

প্রধানমন্ত্রীর নাম উল্লেখের সময় ‘মাননীয়’ বা ‘শ্রী’ ব্যবহার না করায় সাতদিনের বেতন কেটে নেয়া হলো এক বিএসএফ জওয়ানের। ঘটনাটি ঘটেছে নদিয়ার মাহাতপুরে বিএসএফ-এর ১৫ নম্বর ব্যাটালিয়নের হেড কোয়ার্টারে।

জানা গেছে, গত ২১ ফেব্রুয়ারি রুটিন প্যারেডে অংশ নিয়েছিলেন বিএসএফের এক কনস্টেবল। তার নাম সঞ্জীব কুমার। সেখানে একটি রিপোর্ট দেয়ার সময় তিনি ‘মোদি প্রোগ্রাম’র কথা উল্লেখ করেন।

অভিযোগ, ওই সময় ‘মোদি প্রোগ্রাম’ বলার আগে ‘মাননীয়’ বা ‘শ্রী’ ব্যবহার করেননি সঞ্জীব কুমার। ফলে বিএসএফের ১৫ নম্বর ব্যাটালিয়নের পক্ষ থেকে ওই কনস্টেবলের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে অসম্মানের অভিযোগ আনা হয়।

ওই ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার কমান্ডান্ট অনুপলাল ভগত কনস্টেবল সঞ্জীব কুমারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। বিএসএফ’র ৪০ ধারায় কনস্টেবলের বিরুদ্ধে অবমাননার অভিযোগ আনা হয়। এরপরই ব্যাটালিয়নের সদর দফতর থেকে শাস্তি হিসেবে ওই কনস্টেবলের সাতদিনের বেতন কাটার সিদ্ধান্তের কথা জানিয়ে দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ