1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘পিছিয়ে থাকা’ ৩ পার্বত্য জেলা আর লম্বা পরীক্ষায় ফল খারাপ চট্টগ্রামে! এইচএসসি-সমমান পরীক্ষায় বিদেশ কেন্দ্রে পাশের হার ৯০.৮৭ শতাংশ আমরা কোনো রাজনৈতিক প্রতিহিংসা বা বিভাজন চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকদের অবরোধ, ৫ ঘণ্টা পর সচল মহাসড়ক সিলেট টেস্টের বাংলাদেশ দলে একটি পরিবর্তন পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত : একজন বাধ্যতামূলক অবসরে জরুরি প্রয়োজনে এক কিস্তির টাকা তুলতে পারবেন ওয়ালটনের ক্রেতারা রাজশাহী বোর্ডের ৩৯ কলেজের কেউ পাস করেনি নীতি বদলে প্রথমবারের মতো শ্রমিক সংগঠন গঠন করল বিজেপি লালনের মানবতাবাদী দর্শন ভারত বাংলাদেশ বন্ধুত্বের সেতু বললেন হাইকমিশনার

হোলি উৎসবে কলেজছাত্র খুন : গ্রেফতার ৫

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ মার্চ, ২০১৮
  • ৫১ Time View

রাজধানীর শাখাঁরীবাজারে হোলি উৎসবে কলেজছাত্র রওনক হোসেন (১৭) খুনের নেপথ্যের কারণ উদঘাটনসহ জড়িত ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাতে তাদের রাজধানী থেকে গ্রেফতার করা হয়। সে সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, মঙ্গলবার বেলা ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, গত ১ মার্চ দুপুর ১২টার দিকে পুরান ঢাকার শাঁখারিবাজার এলাকায় হোলি উৎসবে ভিড়ের মধ্যেই দুর্বৃত্তরা কলেজছাত্র রওনক হোসেনকে (১৭) ডেকে নিয়ে পিটিয়ে ও ছুরিকাঘাতে গুরুতর আহতাবস্থায় ফেলে রেখে যায়।

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করার পর দুপুর সোয়া ১টার দিকে তার মৃত্যু হয়। রওনক আজিমপুর নিউ পল্টন লাইন স্কুল অ্যান্ড কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। তার বাবার নাম শহীদ মিয়া। বাড়ি কামরাঙ্গীরচরে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ