1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
একীভূত ৫ ব্যাংকের আমানতের মুনাফা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত বাতিল পরিচ্ছন্ন দেশ গড়তে শিক্ষার্থীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: বিভাগীয় কমিশনার ইতিহাসে বিরল, ভারতীয় স্পিনারের হাত ধরে ১২৯ বছর পর ঘটলো এমন ঘটনা ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে ১১ দলের দ্বিতীয় লংমার্চ: ডা. শফিকুর রহমান অনলাইন জুয়ার ঋণের টাকা জোগাতে নিজেকে অপহরণের নাটক সাজান যুবক চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সপ্তাহে এমবাপে-হালান্ড-ইয়ামালদের রেকর্ডসহ যত কীর্তি ‘ওর বয়স তো আমার ক্রিকেট ক্যারিয়ারের সমানও না’ কাকে নিয়ে বললেন শামি? সুইজারল্যান্ডে ডাচ পর্যটকবাহী বাস দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু | আন্তর্জাতিক সুইডেনে নির্বাচনের আগে রাজনৈতিক নেতাদের মধ্যে তীব্র বিতর্ক | আন্তর্জাতিক মৎস্য প্রতিমন্ত্রী / মৎস্য উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে

সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় সরকারি বাহিনীর বিমান হামলা অব্যাহত

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ মার্চ, ২০১৮
  • ৫১ Time View

সিরিয়া ও রুশ বাহিনী বিদ্রোহী নিয়ন্ত্রিত ইস্টার্ন গৌতা অঞ্চলে বৃহস্পতিবারও সামরিক অভিযান চালিয়েছে। সেখানে বিদ্রোহীদের চাপের মুখে রাখতে তারা এ অভিযান চালায়। সেখানে বিতর্কিত এক তরফা যুদ্ধবিরতির কারণে মানবিক ত্রাণ সরবরাহের গুরুত্বপূর্ণ পদক্ষেপ ব্যর্থ হয়েছে। খবর এএফপি’র।
হামলার কারণে ত্রাণ ভর্তি ৪০টিরও বেশী ট্রাক অবরুদ্ধ এ অঞ্চলে বসবাস করা চার লাখ লোকের কাছে পৌঁছাতে পারেনি। ফলে অস্ত্রবিরতি দ্রুত বাস্তবায়নের জন্য জাতিসংঘ নতুন করে আহবান জানিয়েছে।
এদিকে সোমবার মস্কো দিনে পাঁচ ঘণ্টা অস্ত্রবিরতি পালনের ঘোষণা দেয়ায় বোমাবর্ষণ অনেকটা কমে এসেছে। এরআগে মাত্র কয়েকদিনের বোমাবর্ষণে কয়েকশ’ লোক নিহত হয়। এতে বিশ্বব্যাপী সমালোচনার ঝড় উঠে।
বিদ্রোহী নিয়ন্ত্রিত এ অঞ্চল বেসামরিক লোকজনকে চলে যাওয়ার সুযোগ দিতে রাশিয়ার প্রস্তাবিত একটি করিডোর ব্যবস্থা তৃতীয় দিনের মতো উম্মুক্ত রাখলেও আপাতদৃষ্টিতে তেমন লোককে চলে যেতে দেখা যাচ্ছে না।
সিরিয়া বিষয়ক জাতিসংঘের মানবিক টাস্কফোর্সের প্রদান জ্যান ইগেল্যান্ড জানান, আগামী কয়েকদিনের মধ্যে ইস্টার্ন গৌতায় ত্রাণ ভর্তি গাড়ি বহর প্রবেশ করতে পারে বলে তিনি আশা করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ